দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরিবারে অশান্তি, নিজের মাথায় গুলি অবসরপ্রাপ্ত ডাক কর্মীর

নিজস্ব প্রতিনিধিঃ নিজের বন্দুকের গুলিতে মৃত্যু হল অবসরপ্রাপ্ত ডাক কর্মীর। ঘটনাটি ঘটেছে লখনউয়ের রাজাজিপুরম এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি পার্কের মধ্যে লাইসেন্স করা ডবল ব্যারেল বন্দুক দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন সরকারি ডাক বিভাগের এক অবসরপ্রাপ্ত কর্মী।

লখনউ পুলিশ জানিয়েছে , রাজাজিপুরম এলাকার একটি পার্কের মধ্যে আচমকাই গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। তখনই তারা দেখেন ডাক বিভাগের এক অবসরপ্রাপ্ত কর্মী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তা দেখেই স্থানীয়রা পুলিশ এবং পরিবারের সদস্যদের  খবর দেয়। ঘটনাস্থলে এসে পুলিশ ওই কর্মীর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

পুলিশ সূত্রে খবর, নিহত অবসরপ্রাপ্ত ডাক কর্মী হলেন বছর ৬১-এর লক্ষ্মী নারায়ণ ত্রিবেদী। ওই ব্যক্তি মাত্র কয়েক মাস আগে ভারতীয় ডাক বিভাগ থেকে অবসর নেয়। লক্ষ্মী নারায়ণের মৃত্যুর পর ছেলে জানিয়েছে, গত কয়েক মাস ধরে হতাশায় ভুগছিলেন বাবা। অবসাদের জেরে শুক্রবার রাতে স্ত্রী রেখা ও ছেলে শিবের সঙ্গে ঝগড়া হয় লক্ষ্মী নারায়ণ ত্রিবেদীর। ঝগড়া চলাকালীন ত্রিবেদী তাঁর স্ত্রী ও ছেলেকে মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে রেখা লখনউয়ের আলমবাগে বাপের বাড়িতে চলে যায় । অন্যদিকে শিবা এক পরিচিত বাড়িতে থাকা শুরু করে। এরফলে রাতে ত্রিবেদী বাড়িতে একা ছিলেন। এরপর ঘরে রাখা লাইসেন্স করা ডাবল ব্যারেল বন্দুকটি নিয়ে শনিবার গভীর রাতে বাড়ির সামনের পার্কে যান। আর সেখানে গিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন।  ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে । এই ঘটনা  নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।  

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ