বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা, রানাঘাটে ছড়িয়েছে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই রাজ্যে চতুর্থ দফা লোকসভা নির্বাচন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।  আর তখনই  উত্তেজনা ছড়াল রানাঘাট লোকসভার কেন্দ্রে।  রবিবার  বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ির পাশ থেকে উদ্ধার হয়েছে বস্তাভরা বোমা। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে  স্থানীয় এক গৃহবধূ বিজেপি নেতা দিবাকর রায়ের বাড়ির উঠোনে একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আর দেখেই ওই গৃহবধূ স্থানীয় বাসিন্দাদের ডাকাডাকি শুরু করে। তারপর তারা এসে বস্তা খুলতেই দেখেন সেখানে রয়েছে তাজা বোমা। যা নিয়ে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

অন্যদিকে এই ঘটনার পর বিজেপি নেতা দাবি করেছে, তৃণমূল ভয় দেখাতে রাতের অন্ধকারে একাজ করেছে। এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তৃণমূল। পাশাপাশি পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় অবিলম্বে দিবাকরকে গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল। এই নিয়ে স্থানীয় তৃণমূল নেতা জানিয়েছে,’ ভোট গ্রহণের সময় বিজেপি ছাপ্পা মারার জন্য বোমা মজুত  করে রেখেছিল । ‘ আগামীকাল অর্থাৎ ১৩ মে রানাঘাটে চতুর্থ দফা লোকসভা নির্বাচন। তারআগে এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে রানাঘাটে ছড়িয়েছে উত্তেজনা।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?