চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশেও থাবা বসাল ওমিক্রন, আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার

আন্তর্জাতিক ডেস্ক: ওমিক্রনের হাত থেকে ছাড় পেল না বাংলাদেশও। জিম্বাবোয়ে ফেরত দুই মহিলা ক্রিকেটারের শরীরে মিলল করোনা ভাইরাসের এই নতুন প্রজাতিটি। যেটি বিগত দু’সপ্তাহ আগে থেকেই আফ্রিকার বিভিন্ন দেশগুলিতে ছড়িয়ে পড়েছে। তার মধ্যে একটি হল জিম্বাবোয়ে। আর গত পয়লা ডিসেম্বর সেখান থেকে ফেরে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। বেশ কয়েকদিন আগে আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলি খেলতে গিয়েছিল টাইগ্রেসরা। 

আর সেই ম্যাচগুলি জিম্বাবোয়েতে হওয়ার কথা ছিল। কিন্তু আফ্রিকার এই দেশটিতে ওমিক্রনের দাপট বেড়ে যাওয়ায় বাছাই পর্ব বাতিল করে বাধ্য হয় আইসিসি। আর র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যায় বাংলাদেশের মহিলা দল। 

এরপর তিনদিন জিম্বাবোয়েতে ভ্রমণ করে গত পয়লা ডিসেম্বর বাংলাদেশে ফেরে টাইগ্রেসরা। এরপর বাধ্যতামূলকভাবে তাদের সকলকে যেতে হয় কোয়ারেন্টাইনে। সেখানেই দু’জন ক্রিকেটারের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। যদিও তাঁদের নাম প্রকাশ্যে আনেনি বিসিবি।  তবে শনিবার আরও একটি রিপোর্টের ফলে জানা যায় যে, তারা ওমিক্রনে আক্রান্ত। সেখানকার স্বাথ্যমন্ত্রী জাহিদ মালেক এমনটাই জানিয়েছেন। দুই মহিলা ক্রিকেটারের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। তবে তারা ভালো আছেন।

Published by:

Share Link:

More Releted News:

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

উইকেটরক্ষক হিসেবে CSK-তে ফিরতে প্রস্তুত ধোনি, সঞ্জুর ভূমিকা নিয়ে চর্চা শুরু

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ