হাওড়ার বালি ,বেলুড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জীর অভিনব ভোট প্রচার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার হাওড়ার বালি বিধানসভার ৯ ও ১১ নম্বর ওয়ার্ডে অভিনব প্রচার পদযাত্রা করে প্রচার সারলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ক্রীড়াসেলের সভাপতি অর্জুন পুরস্কার বিজয়ী প্রাক্তন জাতীয় ফুটবলার ও হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জী(Prasun Bandopadhay)। এই বর্ণাঢ্য প্রচার পদযাত্রায় প্রসূন ব্যনার্জী ছাড়াও উপস্থিত ছিলেন বালির বিধায়ক ডা: রানা চ্যাটার্জী,রাজ্য তৃণমূল কংগ্রেস ক্রীড়াসেলের সহ সভাপতি প্ল্যাতিনী ব্যানার্জী, রাজ্য তৃণমূল কংগ্রেস ক্রীড়াসেলের সাধারন সম্পাদক ইন্দ্রনীল বসু, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস ক্রীড়াসেলের সভাপতি রাজু বনিক, বালী কেন্দ্র তৃণমূল কংগ্রেস ক্রীড়াসেলের সভাপতি দেবাঞ্জন ঘোষ।

এছাড়া ছিলেন, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস ক্রীড়াসেলের সাধারণ সম্পাদক কৌশিক ঘোষ, মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি করণ রজক, বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেস মহিলা সভানেত্রী কল্যানী ঘোষ, বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক সীতারাম চ্যাটার্জী, রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা প্রাণকৃষ্ণ মজুমদার সহ তৃণমূল মহিলা, যুব, সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। মিছিল যত এগিয়েছে মানুষের জনজোয়ার ততই বেড়েছে। প্রসূন ব্যানার্জী বাংলা থেকে বিজেপিকে উৎখাত করার আহ্বান জানান। বিধায়ক ডা: রানা চ্যাটার্জীও তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। এই অভিনব মিছিল ধীরে ধীরে জনজোয়ারে পরিণত হয়।

এদিকে,অসুস্থ উলুবেড়িয়া(Ulaberia) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী হাওড়ার সাঁকরাইলের বিড়লা জলা মাঠে নির্বাচনী জনসভায় হুইল চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন।আর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) তাকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করলেন। দৃশ্যটি দেখা গেল এদিন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী ও উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরুণ উদয় পালচৌধুরীর সমর্থনে রবিবার দুপুরে সভা করেন প্রধানমন্ত্রী(PM)। ভাটপাড়া, চুঁচুড়া, পুরশুড়ার সভার পর এদিন হাওড়ার সাঁকরাইলে আসেন মোদী। এদিন মোদী বলেন, গন্ডগোল করাই তৃণমূল নেতাদের কাজ। হাওড়ায় সব শিল্প বন্ধ হয়েছে। তৃণমূলে লুটের দফতর চলছে। তৃণমূল জমি লুট করেছে। দুর্নীতিই তৃণমূলের ফুলটাইম ব্যবসা। ইন্ডিয়া জোটের সব শরিক দুর্নীতিগ্রস্ত। তৃণমূলের আমলে লটারিতেও দুর্নীতি হয়েছে। সরকারের মদতে জমি লুট করছে তৃণমূলের গুন্ডারা। সব দল লুকিয়ে দুর্নীতি করে তৃণমূল প্রকাশ্যে করছে।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা