ঐতিহাসিক ১৩ মে, আজই আবার ভোট চতুর্থী, উজ্জীবিত তৃণমূল

২০১১ সালের এই দিনের ৩৪ বছরের বাম অপশাসনের জগদ্দল পাথরকে বঙ্গোপসাগরের জলে ছুঁড়ে ফেলেছিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ১৩ মে(13th May)। এক ঐতিহাসিক দিন(Historical Day)। ২০১১ সালে এই দিনের ৩৪ বছরের বাম অপশাসনের জগদ্দল পাথরকে বঙ্গোপসাগরের জলে ছুঁড়ে ফেলেছিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই ঐতিহাসিক দিনেই তৃণমূল কংগ্রেসের(TMC) তরফে ফেসবুক পেজে এক বিশেশগ পোস্ট করে এই স্মরণীয় দিনটিকে তুলে ধরা হল। পোস্টের সঙ্গে দলের তরফে লেখা হয়েছে, ‘বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের বলিষ্ঠ নেতৃত্বে আজকের দিনে বাম অপশাসনের জগদ্দল পাথর সরিয়ে বাংলাকে(Bengal) স্বৈরাচার থেকে মুক্ত করেছিল তৃণমূল কংগ্রেস। মা-মাটি-মানুষের আশীর্বাদ এবং ভালোবাসায় আজকের দিনে পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস।’ আর পোস্টের মধ্যে লেখা আছে, ‘অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে ২০১১ সালে, বাংলার মাটিতে ৩৪ বছরের বাম অপশাসনের জগদ্দল পাথর সরিয়ে, আজকের দিনে মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়। সাধারণ মানুষের অপার আশীর্বাদ এবং অকুণ্ঠ সমর্থনে আজও তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের সেবায় সদা নিয়োজিত।’

ঘটনাচক্রে আজই আবার দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণের পালা। এদিন দেশের ৯৬টি লোকসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। এই ৯৬টি কেন্দ্রের মধ্যে আছে বাংলার ৮টি লোকসভা কেন্দ্রও। এই ৮টি কেন্দ্র হল – বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, আসানসোল, বর্ধমান-দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব। এর মধ্যে কৃষ্ণনগর, বীরভূম, বোলপুর, আসানসোল ও বর্ধমান পূর্ব রয়েছে তৃণমূলের দখলে। বহরমপুর আছে কংগ্রেসের দখলে। বাকি রানাঘাট ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র রয়েছে বিজেপির দখলে। ৫ বছর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্র বিজেপি দখল করলেও পরে উপনির্বাচনে এই আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। এবার জোড়াফুল শিবিরের লক্ষ্য, হাতে থাকা ৫টি লোকসভা কেন্দ্র ধরে রাখে বিজেপি ও কংগ্রেসের হাত থেকে বহরমপুর, রানাঘাট ও বর্ধমান-দুর্গাপুর আসন ছিনিয়ে নেওয়া। এদিন বাংলার যে ৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে সেই কেন্দ্রগুলিতে ভোটপ্রচারের সময় তৃণমূলের তরফে বার বার তুলে ধরা হয়েছে এই ১৩ মে’র গুরুত্ব।

জোড়াফুলের তরফে ভোটারদের মনে করিয়ে দেওয়া হয়েছে ২০১১ সালের এই দিনেই বাংলায় পরিবর্ত্ন সাধিত হয়েছিল। আহ গোটা দেশ আরও একটা বড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে। মোদি সরকার ও বিজেপির অপশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য এই নির্বাচনে যেন ভোটাররা তৃণমূলকেই ভোট দিয়ে জয়যুক্ত করেন, সেই প্রচারই করা হয়েছিল। যদিও ভোটাররা কে ক্কাকে ভোট দেবেন, সেটা সম্পূর্ণ ভাবে তাঁদের নিজ নিজ বিষয়। উল্লেখ্য, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে বাংলার মাটিতে কংগ্রেস ও এসএউসিআই’র সঙ্গে জোট গড়ে বামেদের বিরুদ্ধে লড়াই করেছিল তৃণমূল। সেই নির্বাচনে তৃণমূল প্রার্থী দিয়েছিল ২২৬টি আসনে, জিতেছিল ১৮৪টি আসনে। কংগ্রেস লড়াই করেছিল ৬৬টি আসনে, জিতেছিল ৪২টি আসনে। এসইউসিআই লড়াই করেছিল ২টি আসনে, জিতেছিল ১টি আসনে। বামেদের প্রাপ্তি ছিল মাত্র ৬২টি আসন। তৃণমূলের আশা এদিনও বাংলার ৮টি লোকসভা কেন্দ্রে ভোটাররা দেশে পরিবর্তনের স্বপক্ষেই ভোট দেবেন।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?