এই ৬ লক্ষন’ই বলবে শরীরে ম্যাগনিয়ামের ঘাটতি আছে কি না

Share:

নিজস্ব প্রতিনিধি :  আমাদের দৈনন্দিন জীবনে সারাদিনের পরিশ্রম করার জন্য প্রয়োজন খনিজ থেকে শুরু করে প্রোটিন সমস্তটাই খুব গুরুত্বপূর্ণ।চিকিৎসকেরা বলছেন, রক্তে পর্যাপ্ত মাত্রায় ক্যালশিয়াম, ভিটামিন ডি থাকার পরেও যদি হাড়ের সমস্যা হয়, তা হলে ম্যাগনেশিয়ামের মাত্রা পরীক্ষা করিয়ে নেওয়াই ভাল। কিন্তু ভাবছেন তো কি করে বুঝবেন শরীরে ম্যাগনিয়ামের কমেছে? জেনে নিন এই বিশেষ কয়েকটি লক্ষন যা আপনাকে বলবে আপনার শরীরে ম্যাগনিয়ামের ঘাটতি রয়েছে।

ভঙ্গুর হাড় :  হাড়ের স্বাস্থ্যের জন্য জরুরি শুধু দু’টি উপাদান হল ক্যালশিয়াম এবং ভিটামিন ডি, এই ধারণা রাখা মোটেও উচিত নয়। বিভিন্ন গবেষণা থেকে জানা গিয়েছে, এই দু’টি উপাদানের পাশাপাশি হাড়ের যত্নে ম্যাগনেশিয়াম কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। হাড় ভঙ্গুর হলে সতর্ক থাকতে হবে।

উচ্চ রক্তচাপ : চিকিৎসকেরা বলছেন, যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে তাহলে ব্লাড প্রেসার কখনোই নিয়ন্ত্রণে থাকবে না।

ডায়াবেটিস : কোনও ভাবে যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি ঘটে, সে ক্ষেত্রে ইনসুলিনের মাত্রার হেরফের হতে পারে। তাই সুগার রোগীদের নিয়মিত শরীরের ম্যাগনেসিয়ামের মাত্রা ঠিক আছে কিনা দেখা দরকার।

চুল পড়া : শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকলে অত্যাধিক পরিমাণে চুল পড়ে যেতে পারে।

অ্যারিদ্‌মিয়া (অনিয়ন্ত্রিত হৃদ্‌স্পন্দন): রক্তে ম্যাগনেশিয়ামের মাত্রা কমে গেলে কারও হৃদ‌্স্পন্দনের হার হঠাৎ কমে বা বেড়ে যেতে পারে।

মন খারাপ : কিছুই হয়নি অথচ মন খারাপ! কোনও কারণই নেই তবুও অবসাদ। চিকিৎসকেরা বলছেন, এই সমস্যার নেপথ্যেও রয়েছে ম্যাগনেশিয়াম। স্নায়ুর কর্মকাণ্ড সুষ্ঠু ভাবে পরিচালনা করতে সাহায্য করে ম্যাগনেশিয়াম।

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা