ভয়াবহ ধূলোঝড়, মুম্বইতে মরশুমের প্রথম বৃষ্টিতে ব্যাহত বিমান পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তীব্র দাবদাহের পর মুম্বাইয়ে শুরু হল মরশুমের প্রথম  বৃষ্টি। সোমবার দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত।  সঙ্গে প্রচণ্ড ধুলোঝড়ে ঘিরেছে  বিস্তীর্ণ এলাকা। সোমবার দুপুর তিনটে নাগাদ আচমকাই আকাশ কালো হয়ে আসে। তারসঙ্গে মুম্বাই সহ বিস্তীর্ণ এলাকায় শুরু হয় বৃষ্টি ।

তীব্র দাবদাহের পর খানিক বৃষ্টিতে স্বস্তি পেল মুম্বাইবাসী। হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে ঝড়ের সময়  বাসিন্দাদের সাবধানে থাকতে বলেছে হাওয়া অফিস। সোমবার মুম্বইয়ের ঘাটকোপার, বান্দ্রা কুরলা, ধারাভি এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, ধুলোঝড়ের জেরে মুম্বই বিমানবন্দরে ৩০ মিনিটের জন্য বিমান চলাচল ব্যাহত হয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়ার কারণে বেশ কিছু এলাকায় গাছ উপড়ে পড়েছে। এরফলে বেশ কয়েকটি এলাকায় বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। তবে স্বস্তির বিষয় এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩-৪ ঘন্টার মধ্যে পালঘর ও থানে জেলার বিচ্ছিন্ন জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই এলাকাবাসীদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি বৃষ্টিপাতের জেরে খানিকটা কমবে মুম্বাই তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় মুম্বাইয়ের  সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।  

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের