পঞ্জাবে আপের তারকা প্রচারকের তালিকায় কেজরিওয়ালের পাশাপাশি তিহাড়-বন্দি শিসোদিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটে পঞ্জাবের জন্য তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি (আপ)। তালিকায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি রয়েছে তিহাড়ে বন্দি মণীশ শিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের নামও।

দিল্লি-হরিয়ানা ও গুজরাতে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়লেও পঞ্জাবে মল্লিকার্জুন খাড়গেদের সঙ্গে হাত মেলায়নি আম আদমি পার্টি। মূলত পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের আপত্তিতেই কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তায় হাঁটেনি শীর্ষ নেতৃত্ব। ফলে পঞ্জাবে ভোট প্রচারে গিয়ে আপের শীর্ষ নেতৃত্ব কংগ্রেসকে আক্রমণ করে কিনা, তার দিকেই বিশেষ নজর রাখছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, পঞ্জাবে লোকসভা আসনের সংখ্যা ১৩। পঞ্চ নদের তীরে এবার লোকসভা ভোটে চতুর্মুখী লড়াই হতে চলেছে। আম আদমি পার্টি, কংগ্রেস, বিজেপি এবং শিরোমণি অকালি দলের মধ্যেই কার্যত লড়াই। ওই লড়াইয়ে শেষ মুহুর্তে কারা বাজিমাত করে তা জানতে ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পঞ্জাবে লোকসভা ভোটের জন্য সোমবার ৪০ তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে আম আদমি পার্টি। তালিকায় নাম রয়েছে দলের জাতীয় সমন্বয়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল, দলের সাধারণ সম্পাদক সঞ্জয় সিংহ, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের নাম। এছাড়া তিহাড় জেলে বন্দি দলের দুই শীর্ষ নেতা তথা দিল্লি সরকারের প্রাক্তন মন্ত্রী মণীশ শিসোদিয়া, সত্যেন্দ্র জৈনের নামও। পাশাপাশি দিল্লি সরকারের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ, আতিশী মারলেনা, কৈলাস গহলৌতও রয়েছেন তালিকায়।

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন