গাজায় ‘পারমাণবিক বোমা’ ফেলুন, ইজরায়েলকে উস্কে দিলেন মার্কিন সাংসদ

পাশাপাশি লিন্ডসে গ্রাহাম ইজরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার জন্য বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন। রীতিমতো বাইদেন প্রশাসনকে ঠুকে মার্কিন সিনেটর আরও বলেন, যুক্তরাষ্ট্র সবসময় ভুল সিদ্ধান্ত নিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গাজায় ‘পারমাণবিক বোমা’ ফেলুন, ইজরায়েলকে উস্কে দিলেন মার্কিন সাংসদ। ইজরায়েল-হামাস যুদ্ধ ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। গতবছর ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে গাজা-ইজরায়েল বিধ্বংসী যুদ্ধ। প্রায় ৭ মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। যাতে এখনও পর্যন্ত বলি হয়েছে প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি। বাস্তুচ্যুত হয়েছেন গাজার ১৭ লাখেরও বেশি বাসিন্দা। ইজরায়েল-হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছেন নারী ও শিশুরা। কারণ ইতিমধ্যেই গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু। আহত হয়েছেন শতাধিক শিশু।

একদিকে গাজা থেকে পলাতক ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রস্তুত হচ্ছেন বাইডেন প্রশাসন। অন্যদিকে গাজায় বিধ্বংসী যুদ্ধ চালানোর দায়ে ইজরায়েলের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কলম্বিয়া। এছাড়া দিন কয়েক আগে হামাসের গুলিকাণ্ডে পালটা আক্রমণ চালানোর জন্যে মিশরের সীমান্তবর্তী দক্ষিণ শহর রাফা থেকে ১০ লাখেরও বেশি বাসিন্দা দের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইজরায়েলের সেনাবাহিনীদের। তাতে ক্রমশ বোমা ফেলে হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। এর মধ্যেই গাজায় ‘পারমাণবিক বোমা’ফেলার আহ্বান জানিয়ে ইজরায়েলকে উস্কে দিলেন মার্কিন সাংসদ। সাংঘাতিক মন্তব্য করে ফেললেন মার্কিন সাংসদ।

মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া একটি সাক্ষাৎকারে ইজরায়েলের কট্টর সমর্থক মার্কিন সিনেটর গ্রাহাম জানিয়েছেন, প্রথমে তাঁরা হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটাই সঠিক সিদ্ধান্ত। তাই ইজরায়েলকে বোমা (পারমাণবিক) দেওয়া উচিত যাতে তারা এই যুদ্ধ শেষ করতে পারে। তারা কিছুতেই হারবে না। পাশাপাশি লিন্ডসে গ্রাহাম ইজরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার জন্য বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন। রীতিমতো বাইদেন প্রশাসনকে ঠুকে মার্কিন সিনেটর আরও বলেন, যুক্তরাষ্ট্র সবসময় ভুল সিদ্ধান্ত নিয়েছে। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টেনে আরও বলেন, তখন যুক্তরাষ্ট্রের পক্ষে তাদের অস্তিত্ব টিকে রাখার জন্যে যুদ্ধের অবসান ঘটাতে হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা ফেলা কি খুব দরকার ছিল? তাই ইজরায়েল ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য যা কিছু তাই করতে পারে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর