উত্তরপ্রদেশে সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত ৬

গড়মুক্তেশ্বর হাসপাতালে ডাক্তার জানিয়েছেন, নিহতদের ৬ জনকেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের তৎপরতায় প্রথমে দুটি মরদেহ আনা হয়, তারপর আরও ৪টি মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা। উত্তর প্রদেশের দিল্লি-লখনউ হাইওয়েতে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন ৬ জন এবং গুরুতর আহত হয়েছেন একজন। তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে হাপুরের গড় কোতোয়ালি এলাকায় ব্রজঘাট টোল প্লাজার কাছে। মঙ্গলবার পুলিশ ঘটনাটির বিস্তারিত জানিয়েছেন। গড়মুক্তেশ্বর এলাকায় গাড়িটির সঙ্গে একটি ট্রাকের সজোরে সংঘর্ষ হয়। পুলিশের কথায়, গাড়ির চালক রীতিমতো নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে ধাক্কা দেওয়ার ফলে দুর্ঘটনাটি ঘটেছে।

যে গাড়িটির সঙ্গে ধাক্কা লেগেছে, সেটি দুর্ঘটনাস্থলেই ছিন্নভিন্ন অবস্থায় পড়ে রয়েছে। এরপর গুরুতর অবস্থায় আহত ব্যক্তিকে মিরাট হাসপাতালে পাঠানো হয়। আর গাড়িতে থাকা বাকি ৬ জন ঘটনাস্থলেই মারা যান। মিডিয়ার সঙ্গে কথা বলার সময় পুলিশ সুপার অভিষেক ভার্মা জানিয়েছেন, গতকাল রাত সাড়ে ১২টার সময় দুর্ঘটনাটি ঘটেছে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। গড়মুক্তেশ্বর হাসপাতালে ডাক্তার জানিয়েছেন, নিহতদের ৬ জনকেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের তৎপরতায় প্রথমে দুটি মরদেহ আনা হয়, তারপর আরও ৪টি মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল। মোট মৃতের সংখ্যা ৬। আর একজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পুলিশ।

 

উত্তরপ্রদেশে এমন পথ দুর্ঘটনার শিকার হয়েছেন এই প্রথম নয়, এর আগেও একাধিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছিল। যাতে বলি হয়েছেন একাধিক মানুষ। দিনের পর দিন এমন পথ দুর্ঘটনার মাত্রা বেড়েই চলেছে। আর বেশিরভাগ ঘটনাই গভীর রাতে ঘটছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের