মুম্বইয়ে ধুলোঝড়ে বিজ্ঞাপনী বোর্ড ভেঙে পড়ায় ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ঘাটকোপারে ধুলোঝড়ে বিজ্ঞাপনী বোর্ড (বিল বোর্ড) ভেঙে পড়ায় ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। পাশাপাশি আহতের  সংখ্যা বেড়ে হয়েছে ৮০। তাদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনিক আধিকারিকদের আশঙ্কা।বৃহন্মুম্বই  পুর নিগমের তরফে অভিযোগ করা হয়েছে, অবৈধভাবেই ওই বিল বোর্ড লাগানো হয়েছিল। বিশালাকার বিল বোর্ড লাগানোর জন্য কোনও আনুমতি নেয়নি রেল ও সংশ্লিষ্ট বিজ্ঞাপনী সংস্থা। ফলে দুই সংস্থার বিরুদ্ধেই মামলা দায়ের করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, সোমবার বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে ধুলোঝড়-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস সত্যি করে ওই দিন বিকেলেই শুরু হয় ধুলোঝড়। নিমিষে আকাশজুড়ে অন্ধকার নেমে আসে। খানিকবাদে শুরু হয় বৃষ্টি। অনেক পথচারী এবং অফিস ফেরত বাড়িমুখো যাত্রীরা ধুলোঝড় থেকে বাঁচতে রাস্তার পাশে বিভিন্ন জায়গায় আশ্রয় নেন।

ধুলোঝড় চলার সময়ে ঘাটকোপারের সমতা কলোনীর কাছে একটি বিশাল আকারের বিজ্ঞাপনী বোর্ড হুড়মুড়িয়ে  ভেঙে পড়ে। পাশেই থাকা একটি পেট্রল পাম্পের উপরে ওই বোর্ড ভেঙে পড়ে। বোর্ডের নিচে চাপা পড়ে যান ধুলোঝড় থেকে বাঁচতে পেট্রল পাম্পে আশ্রয় নেওয়া বেশ কয়েকজন। খবর পেয়েই বিল বোর্ডের নিচে চাপা পড়াদের বাঁচাতে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। ঘটনাস্থল থেকে প্রথমে তিন জনের নিথর দেহ উদ্ধার করা হয়। ৯১ জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় আরও ১১ জন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের