চিনা পণ্যে আমেরিকায় উচ্চ শুল্ক চাপালেন বাইডেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  চিন থেকে আমেরিকায় আমদানি করা ইলেকট্রনিক গাড়ি, ব্যাটারি চিপসের ওপর বাড়তি শুল্ক চাপিয়ে দিয়েছে বাইডেন প্রশাসন। একাধিক পণ্য আমদানির ওপর উচ্চহারে শুল্ক আরোপ করেছে বাইডেন।বিষয়টি ভালোভাবে নেয়নি চিনও। চিনের বাণিজ্য মন্ত্রক সঙ্গে সঙ্গেই মার্কিন এই পদক্ষেপের বিরোধিতা করেছে।

চিন জানিয়ে দিয়েছে, নিজের স্বার্থ রক্ষায় তারাও এবার পদক্ষেপ করবে যথাযথ। এদিকে হোয়াইটহাউস জানিয়েছে, ইলেকট্রনিক গাড়িতে শুল্ক ১০০ শতাংশ ও সেমিকন্ডাক্টারে শুল্ক ৫০ শতাংশ চাপানো হয়েছে। পাল্টা এই পদক্ষেপের বিরোধিতা করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েই দিয়েছে, ১৮ বিলিয়ন ডলার সমপরিমাণ মূল্যের আমদানি পণ্যে শুল্ক বাড়ানো হয়েছে। যার মধ্যে রয়েছে ইস্পাত ও অ্যালুমিনিয়াম, সেমিকন্ডাক্টর, ব্যাটারি, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, সোলার সেল ও ক্রেন।শুধু তাই নয়, বৈদ্যুতিক গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক চারগুণ বাড়িয়ে ১০০ শতাংশে নির্ধারণ করা হয়েছে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে শুল্ক বাড়ানো হয়েছে ২৫ থেকে ৫০ শতাংশ।

তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৩ সালে চিন থেকে ৪২৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে এবং বিশ্বের বহত্তম অর্থনীতির দেশ চিনকে ১৪৮ বিলিয়ন ডলারের সামগ্রী রফতানি করেছে।

এই প্রসঙ্গে বাইডেনের আর্থিক পরামর্শদাতা ব্রেনার্ড বলছেন, ‘ এটা খুব স্পষ্ট যে চীন অন্যায় চর্চা চালিয়ে যাচ্ছে, যেমন জোরপূর্বক প্রযুক্তি হস্তান্তর, মেধা সম্পত্তি চুরি, অন্যায্য ভর্তুকি। রাষ্ট্রপতি এমন পদক্ষেপ নিচ্ছেন যা কঠিন, তবে এটি কৌশলগতও বটে।’

তবে বারবার বিশ্লেষকরা সতর্ক করছেন যে এই বাণিজ্য সংঘাত সামগ্রিকভাবে ইলেকট্রনিক গাড়ির দাম বাড়িয়ে দেবে, এছাড়াও উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান, জলবায়ু নিয়ে বাইডেন প্রশাসনের যে লক্ষ্যমাত্রা রয়েছে, তাতেও ধাক্কা দেবে।সেই লক্ষ্যমাত্রা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষক মহল।

উল্লেখ্য সামনেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আর তাঁকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিল বাইডেন প্রশাসন? এই প্রশ্নও উঠতে শুরু করেছে। এটা কি ভোটের আগে ভোটারদের মন পেতে চমক? কোন পথে হাঁটতে চলেছেন বাইডেন আপাতত তা অস্পষ্ট। তবে বিষয়টি নিয়ে চিন যে নিজেদের স্বার্থ রক্ষায় এবার পদক্ষেপ নিতে পারে তা জানিয়ে দিয়েছে চিন।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত