১০ বছর ধরে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন মোদি, তোপ প্রিয়ঙ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি : ১০ বছর ধরেই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রায়বেরেলির এক নির্বাচনী সভা থেকে এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে নিশানা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি। এদিন প্রধানমন্ত্রী ধর্মীয় মেরুকরণের কথা অস্বীকার করে মুসলিম সম্প্রদায়কে কাছে টানার চেষ্টা করেন। প্রধানমন্ত্রীর এই অবস্থান বদল নিয়ে নির্বাচনী সভা থেকেই খোঁচা দিতে দেখা যায় প্রিয়ঙ্কাকে।

এদিন প্রধানমন্ত্রীকে নিশানা করে নির্বাচনী সভা থেকে প্রিয়ঙ্কা জানান, ‘গত ১০ বছর ধরে শুধু ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে এসেছেন প্রধানমন্ত্রী। উনি এতদিন ধরে যা করে এসেছেন, তা এখন অস্বীকার করছেন। সারা বিশ্বের কাছে তিনি তাঁর অবস্থান জানিয়েছিলেন। এখন আচমকা এমন কী হল যে তাঁকে সবকিছু অস্বীকার করতে হচ্ছে।‘

উল্লেখ্য, প্রথম চার দফার ভোটের পরে আচমকাই ‘মুসলিম প্রেমী’ হয়ে ওঠার মরিয়া চেষ্টা চালিয়েছেন প্রধানমন্ত্রী। শিল্পপতি মুকেশ আম্বানির মালিকানাধীন এক চ্যানেলে নিজের ঘনিষ্ঠ উপস্থাপিকাকে সাক্ষা‍ৎকার দিতে গিয়ে মুসলিমদের নিয়ে সুর নরম করেছিলেন মোদি। ধর্মীয় মেরুকরণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেছিলেন, ‘কে বলল যে আমি অনুপ্রবেশকারী ও একাধিক সন্তান বলতে মুসলিমদের ইঙ্গিত করেছি? অনেক গরিব এবং দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারের একাধিক সন্তান রয়েছে। আমি কখনও হিন্দু কিংবা মুসলিমদের কথা আলাদাভাবে উল্লেখ করিনি।’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। এবার প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন প্রিয়ঙ্কা গান্ধি।

কারও আর্থিক বিপর্যয়, কারও কর্মোন্নতি, জানুন রাশিচক্র অনুসারে জুন মাস কেমন যাবে?

আজকের রাশিফল: নতুন কাজ পেতে বাধা, ভ্রমণের সুযোগ, শত্রুতা বাড়বে..

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২