বিহারে পুলিশি হেফাজতে দম্পতির মৃত্যু, থানায় আগুন ক্ষুব্ধ জনতার

Share:

নিজস্ব প্রতিনিধি : বিহারে পুলিশি হেফাজতে মৃত্যু হল এক দম্পতির। এই খবর সামনে আসার পরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। স্থানীয় থানায় ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে বিহারের আরারিয়া জেলার তরবারি গ্রামে।

জানা যায়, বিহারের আরারিয়ার এক ব্যক্তি তাঁর স্ত্রীর মৃত্যুর পর ১৪ বছরের শালিকে বিয়ে করে। প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছর হওয়ার আগেই বিয়ে করায় পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যক্তি ও তাঁর ১৪ বছরের স্ত্রীকে আটক করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ হেফাজতে থাকার সময়েই ওই দম্পতির ওপর অত্যাচার চালানো হয়। রীতিমতো মারধর করা হয়। শেষ পর্ষন্ত পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় ওই দম্পতির। পুলিশি লক আপে থাকা সিসিটিভি ফুটেজ থেকে জানা গিয়েছে, এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন। পরে জানা যায়, পুলিশ হেফাজতে ব্যক্তি ও তাঁর ১৪ বছরের স্ত্রী, দুজনেরই মৃত্যু হয়েছে।

এই ঘটনা সামনে আসার পরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা থানা তাণ্ডবলীলা চালায়। তারপর থানা ঘেরাও করে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনায় পাঁচ জন পুলিশকর্মী আহত হয়েছেন। থানায় আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন এসডিপিও রামপুকার সিং। স্থানীয় বাসিন্দারা জানিয়ে দিয়েছে, দম্পতি মৃত্যুর ঘটনায় যারা দায়ী, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। তাঁদের অভিযোগ, কর্তব্যে গাফিলতির কারণেই ওই দম্পতির মৃত্যু হয়েছে। যদিও এই বিষয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি।

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

খেলা শেষ হতেই ইরানকে আমেরিকা ছাড়ার নির্দেশ, ক্ষোভ উগরে যা বললেন কোচ

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

কাজ বন্ধ রেখে পুরসভার গেটে ধর্না, বেতন চেয়ে সরব সাফাই কর্মীরা

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন