গাংনাপুরে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি , এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য গাংনাপুর থানার কোরাবাড়িতে । জানা গিয়েছে, গাংনাপুর থানার দেবগ্রাম পঞ্চায়েতের (Debogram Panchayet)কোরাবাড়ি এলাকার বাসিন্দা গৌর দেবনাথের বাড়িতে শনিবার গভীর রাত আনুমানিক দেড়টা নাগাদ হামলা চালায় পাঁচ থেকে ছয় জনের একটি ডাকাত দল। সেই সময় বাড়িতে স্বামী, স্ত্রী ও তাদের ছেলে ছিল। অভিযোগ, ডাকাত দলটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে ও হাত-পা বেঁধে রেখে নগদ প্রায় ১৯ হাজার টাকা ও বেশ কয়েক ভরি সোনা ও রুপার গহনা ডাকাতি করে চম্পট দেয়। পরে আক্রান্ত বাড়ির সদস্যরা হাত-পা বাঁধা অবস্থায় কোনওক্রমে বাড়ির বাইরে এসে প্রতিবেশীদের ডাকার চেষ্টা করে।

প্রতিবেশীরা তাদের গোঙানির আওয়াজ পেয়ে ছুটে এসে তাদের হাত-পায়ের বাঁধন খুলে উদ্ধার করে। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় গাংনাপুর থানার(Gannapur P.S.) পুলিশ। তবে কে বা কারা এই ঘটনা সঙ্গে জড়িত সেই বিষয়ে এখনো কিছু জানতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে গাংনাপুর থানা পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। ডাকাতরা প্রায় এক ঘন্টা ধরে ওই বাড়িতে লুটপাট চালায়। তাদের মুখ ঢাকা ছিল। অন্যদিকে,গত ২৫ এপ্রিল নদিয়ার কল্যাণীর কল্যাণী এক্সপ্রেসওয়ের(Kalyani Express Way)  ওপর আইটি পার্কের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারান বাবা ও ছেলে। বাবার নাম – অরূপ কুমার দাস(৪৬) , ছেলের নাম আয়োনক দাস। বাড়ি উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায়।

পুলিশ সূত্রে খবর, বাইকে ছেলেকে নিয়ে jis মোড় থেকে বুদ্ধাপার্কের দিকে টিউশন(Tution) থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিয়ে বাড়ি ফিরছিলেন অরূপ কুমার দাস। একই সময়ে একই দিক থেকে একটি চার চাকার গাড়ি বুদ্ধপার্কের দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি বাইকটিকে ধাক্কা মারে। ছেলেকে নিয়ে ছিটকে পড়েন অরূপ দাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় অরূপ বাবুর। আয়োনককে গুরুতর জখম অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা আয়নককে মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় গাড়ির চালক রাজ দাসকে গ্রেফতার করে কল্যাণী থানার (Kalyani P.S,)পুলিশ। শুক্রবার অভিযুক্তকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?