একই পরিবারের পাঁচজনকে খুন করে আত্মঘাতী খুনি, ভয়াবহ ঘটনা ছত্তিশগড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: একই পরিবারের পাঁচ জনকে প্রথমে খুন। পরে ওই বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল ঘাতক। চাঞ্চলক্যর ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ২০০ কিলোমিটার দূরের থরগাঁওয়ে। ওই শিহরে ওঠার মতো ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নৃশংস খুনের পিছনে কী কারণ রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

শনিবার সারণগড়-ভিলাইগড়ের পুলিশ সুপার পুষ্কর শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রায়পুর থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত শাহিলা থানার অন্তর্গত থরগাঁওয়ে সপরিবারে বাস করতেন হেমলাল শাহু। এদিন পুলিশের কাছে স্থানীয় বাসিন্দারা জানান, হেমলালের বাড়িতে নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। হেমলাল ছাড়াও তাঁর স্ত্রী জগমতী, দুই কন্যা মীরা শাহু ও মমতা শাহু এবং নাতি আয়ুষ খুন হয়ে গিয়েছেন। ওই বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন একই গ্রামের বাসিন্দা মনোজ শাহু। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কর্মীরা।

প্রাথমিক তদন্তে পুলিশ আধিকারিকদের অনুমান, প্রথমে হেমলাল শাহু ও তার পরিবারের বাকি চার সদস্যকে খুন করেছে মনোজ। পরে চরম সাজা ভোগার ভয়ে নিজেই আত্মঘাতী হয়েছে। নৃশংস ঘটনার তদন্তে ইতিমধ্যে্যি ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে ফরেনসিক টিম। নিহতরা কীভাবে খুন হলেন তা জানতে মৃতদেহের অটোপসি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের