বর্ধমানের রসুলপুরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী গাড়ি চালক

Share:

নিজস্ব প্রতিনিধি,রসুলপুর: মানসিক অবসাদে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। বছর ২৯-এর ঐ যুবকের নাম লছমন তুড়ি(Lachman Turi) । জানা গেছে, পেশায় একজন গাড়ি চালক ছিলেন তিনি। রবিবার হাওড়া-বর্ধমান মেন লাইন শাখার রসুলপুর ও পালসিট স্টেশনের(Palsit Station)মাঝে ৪১ নম্বর রেলগেটের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি।

মৃতের পরিবার সুত্রে জানা গেছে, গত বেশ কয়েকদিন ধরে লছমন মানসিক অবসাদে ভুগছিলেন। সেই মত চিকিৎসা চলছিল তার। কিন্তু কি কারনে মন খারাপ ছিল তা কখনও বাড়িতে জানান নি তিনি। মৃত লছমনের বাড়ি হুলির মগরা থানার ফতেপুর এলাকায়। বেশ কয়েক বছর ধরে সে মেমারিতে মায়েরকোল এলাকায় শ্বশুরবাড়িতে থেকে স্থানীয় একটি গাড়ি চালক(Car Driver) হিসেবে কাজ করেছিলেন।প্রতিদিনের মত রবিবার সকালেও কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় লছমন।

এরপর পালসিট ও রসুলপুরের মাঝে রেললাইন থেকে তার ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে বর্ধমান জিআরপি। বর্ধমান জিআরপি(GRP) সুত্রে খবর, মৃতদেহের পাশে রেললাইন থেকে উদ্ধার হওয়া আঁধার কার্ড থেকে তার পরিচয় জানতে পারা যায়। এরপর খবর দেওয়া হয় তার পরিবারে। সোমবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জি আর পি সূত্রে জানতে পারা গেছে।

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!