রাইসির মৃত্যুতে ইরান পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক, ঘোষণা খামেইনির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও বিদেশ মন্ত্রী  আমির আবদুল্লাহিয়ান সহ একাধিক শীর্ষ প্রশাসনিক কর্তা। দেশের প্রেসিডেন্টের মৃত্যুতে ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেইনি। পাশাপাশি আন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবেও মোহাম্মদ মোখাবরকে নিয়োগের ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছেন। সংবিধান মেনে আগামী ৫০ দিনের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন করা হবে বলেও আশ্বাস দিয়েছেন খামেইনি।

উল্লেখ্য, গতকাল এক জলপ্রকল্পের উদ্বোধনের জন্য রবিবার পূর্ব আজারবাইজানের রাজধানী তাবরেজে যাচ্ছিলেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। তাঁর সঙ্গে ছিলেন বিদেশ মন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং ওই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম। প্রেসিডেন্টের হেলিকপ্টার কনভয়ে আরও দুটি চপার ছিল। যদিও ওই দুই হেলিকপ্টার নিরাপদেই তেহরানে ফিরে আসে। কিন্তু জোলফার কাছে দুর্গম পাহাড়ি এলাকা থেকে যাওয়ার সময়ে প্রতিকুল আবহাওয়ার মুখে পড়ে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে দৃশ্যমানতাও কম ছিল। আচমকাই একটি পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে ইরানের প্রেসিডেন্ট ও বিদেশ মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি। প্রায় ১৭ ঘন্টা তল্লাশি চালানোর পরে ভেঙে পড়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পান উদ্ধারকারীরা। প্রেসিডেন্ট-সহ হেলিকপ্টারে থাকা সব যাত্রীই প্রাণ হারিয়েছেন বলে জানান উদ্ধারকারীরা।

ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের এক নম্বর দুশমন রাইসির হেলিকপ্টার ভেঙে পড়ার পিছনে ষড়যন্ত্রের গন্ধ মিলেছে। গোটা বিশ্ব ইরানের প্রেসিডেন্টের অকালমৃত্যুতে শোকপ্রকাশ করলেও বৃতিক্রম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইজরাযেলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দুজনেই মুখে কুলুপ এঁটেছেন।

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ