অজগর গলায় জড়িয়ে পাগলামি, মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের

ভিজ্যুয়ালে আরও দেখা গিয়েছে, কিছু লোক তাঁকে সাপটিকে খালে ছেড়ে না দেওয়ার সতর্ক করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আদুর পুলিশ রবিবার ওই ব্যক্তি ও সাপটিকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড, খাল থেকে বিশালাকার অজগর ধরে নিজের গলায় জড়িয়ে ফ্যাসাদে পড়লেন এক ব্যক্তি। জানা গিয়েছে, এই অবাস্তব ঘটনাটি তিনি ঘটিয়েছেন সম্পূর্ণ মদের ঘোরে। সোমবার ওই ব্যক্তির বিরুদ্ধে বনদফতরের কর্তারা মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে, রবিবার কেরলের পাথানামথিট্টা জেলার আদুরি গ্রামে। যে ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যক্তিটির মদ্যপ অবস্থায় এমন কাণ্ডে হতভম্ব সেখানকার স্থানীয় বাসিন্দারা। ওই ব্যক্তির কীর্তিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা পাড়ায়।

এরকম ভয়ঙ্কর সাপকে গলায় জড়িয়ে থাকার ঘটনা সাধারণত কল্পনার বাইরে। Wild লাইফে এমনটা দেখা যায়। সাপকে ৮ থেকে ৮০ মোটামুটি ভয় পায়। তা যদি হয় অজগর, তা হলে তো কোনও কথাই নেই। অভিযুক্ত ব্যক্তিটি রবিবার কেরলের আদুরের কাছে একটি পানশালার সামনে আচমকাই অজগর সাপকে গলায় জড়িয়ে স্থানীয় মানুষদের উত্তেজিত করে ফেলে। বর্তমানে কেরলে সাংঘাতিক বৃষ্টির দাপটে রাজ্যটি বন্যার কবলে। স্থানীয় লোকজনের ধারণা, বন্যার জলেই ওই খালে ভেসে এসেছিল অজগর সাপটি। এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

যেখানে দেখা যাচ্ছে, লোকটি পেশায় একজন ট্যাপিওকা বিক্রেতা। যিনি রীতিমতো মদ্যপ অবস্থায় খাল থেকে অজগর টিকে ফুটপাতে বসে গলায় জড়িয়ে রেখেছিলেন। তাঁকে সাপটির ফণাতে থাপ্পড় দিতে এবং তাঁকে স্পর্শ করতে দেখা গিয়েছে। ভিজ্যুয়ালে আরও দেখা গিয়েছে, কিছু লোক তাঁকে সাপটিকে খালে ছেড়ে না দেওয়ার সতর্ক করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আদুর পুলিশ রবিবার ওই ব্যক্তি ও সাপটিকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে গিয়েছে। সোমবার একজন আধিকারিক বলেছেন, “বন্যপ্রাণী আধিকারিক রা পরে সেখানে পৌঁছে তাদের কাছের বন স্টেশনে নিয়ে যান। বন্যপ্রাণী সুরক্ষা আইনের প্রাসঙ্গিক ধারায় লোকটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।” এরপর অজগরটিকে কোন্নির একটি প্রাণী উদ্ধার কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে এবং এই বিষয়ে আদালতের আদেশের ভিত্তিতে এটি বনে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের