মুম্বইয়ে  বিমানের ধাক্কার জেরে মৃত্যু ৩৬টি ফ্লেমিঙ্গোর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা। বিমানের  আঘাতের জেরে একসঙ্গে মৃত্যু হল ৩৬টি ফ্লেমিঙ্গোর । জানা গিয়েছে সোমবার গভীর রাতে  এমিরেটস বিমানের সঙ্গে  এক ঝাঁক ফ্লেমিঙ্গোর সংঘর্ষ হয়। আর তাতেই মৃত্যু হয়েছে ৩৬ টি ফ্লেমিঙ্গোর ।  তবে বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলে জানা যায়। 

এই ঘটনা নিয়ে ম্যানগ্রোভ প্রোটেকশন সেলের ডেপুটি কনজারভেটর দীপক খাড়ে বলেন, “বিমানবন্দর কর্তৃপক্ষ পাখির আঘাতের বিষয়ে আমাদের নিশ্চিত করেছে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মী নগরের কাছে হয়েছে। আর সেখান থেকেই উদ্ধার হয়েছে ৩৬টি মৃত ফ্লেমিংগোর দেহ। আরও ফ্লেমিঙ্গো মারা গেছে কিনা তা জানতে তল্লাশি শুরু করা হয়েছে।‘ পাশাপাশি  তিনি নিশ্চিত করেছেন যে বিমানের ধাক্কাতেই ফ্লেমিঙ্গোর মৃত্যু হয়েছে।

পরিবেশবিদ ডি স্ট্যালিন বলেন, “কী কারণে ফ্লেমিঙ্গোর বিমানের সঙ্গে সংঘর্ষ হল তা খতিয়ে দেখা হচ্ছে।কারণ, এটা আমার কাছে নিছক দুর্ঘটনা বলে মনে হচ্ছে না।“ এই ঘটনা প্রসঙ্গে বিমানবন্দরের তরফে জানান হয়েছে , এই ফ্লেমিঙ্গোগুলির সঙ্গে  এমিরেটসের একটি বিমানের ধাক্কা লাগে। তবে এই ঘটনার পর বিমানটি নিরাপদে অবতারণ করেছে। তবে কি করে এমন ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক