নির্দল হয়ে লড়ার শাস্তি, বিজেপি থেকে বহিষ্কৃত ভোজপুরী নায়ক পবন সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি,পটনা: পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা আসনে বিজেপির প্রার্থী হতে রাজি হননি। অথচ বিজেপির সদস্য হয়েও কারাকাট আসনে এনডিএ’র প্রার্থীর বিরুদ্ধেই নির্দল হয়ে দাঁড়িয়েছেন ভোজপুরী নায়ক-গায়ক পবন সিংহ। বার বার সতর্ক করা সত্বেও মনোনয়ন প্রত্যাহার করেননি। দলের নির্দেশ অমান্যের দায়ে এবার ভোজপুরী সুপারস্টারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথেই হাঁটল পদ্ম শিবির। বুধবার সকালে পবন সিংহকে বিজেটপি থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও কত দিনের জন্য বহিষ্কার করা হয়েছে তা উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, বিজেপির তরফে প্রথমে পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা আসনের জন্য পবন সিংহের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু নাম ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে প্রার্থী না হওযার কথা জানিয়ে দেন তিনি। আর ওই সিদ্ধান্তে যথেষ্টই বিড়ম্বনায় পড়তে হয় বিজেপি শীর্ষ নেতৃত্বকে। পদ্ম প্রার্থী হিসাবে আসানসোলে না দাঁড়ালেও লোকসভা ভোটে লড়ার কথা ঘোষণা করেছিলেন ভোজপুরী সুপারস্টার। সেই ঘোষণাকে সত্যি করে বিহারের কারাকাট আসনে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন তিনি। আর পবনের ওই সিদ্ধান্তে ফের অস্বস্তিতে পড়তে হয় অমিত শাহ-জেপি নাড্ডাদের।

কেননা কারাকাট আসনে এনডিএ’র প্রার্থী হিসাবে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোক মোর্চার প্রধান উপেন্দ্র কুশওয়াহা। বিজেপির পক্ষ থেকে মনোনয়ন তুলে নেওয়ার জন্য পবন সিংহকে বার বার অনুরোধ জানানো হয়। কিন্তু সেই অনুরোধে সাড়া দেননি ভোজপুরী গায়ক-নায়ক। উল্টে জোরকদমে প্রচার চালাতে শুরু করেছেন।পবনের দাঁড়ানোর ফলে কারাকাট আসনে এনডিএ প্রার্থীর পরাজয় নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ফলে অবাধ্য দলীয়  সদস্যকে সবক শেখাতে শেষ পর্যন্ত এদিন সকালে ভোজপুরী গায়ক-নায়ককে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করে বিজেপি নেতৃত্ব।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের