ধর্ম ও সম্প্রদায়িক প্রচার নয়, বিজেপিকে নির্দেশ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা  নির্বাচনের মাঝে বড়  ধাক্কা খেল  বিজেপি। বুধবার নির্বাচন কমিশনের তরফে জানান হয়েছে  ধর্মীয়, সাম্প্রদায়িক ভিত্তিতে ভোট প্রচার করতে পারবে না বিজেপি। এই  মর্মে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে নোটিশ পাঠিয়েছে কমিশন। সেখানে সাফ জানান হয়েছে, সমাজকে বিভক্ত করতে পারে এমন প্রচারমূলক ভাষণ বন্ধ করতে হবে বিজেপিকে।

বুধবার শুধু বিজেপিকেই নয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে একই মর্মে  নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। কার্যত দুই পার্টির তারকা প্রচারকদের কথাবার্তা, ব্যবহার যাতে সংযত হয়, তার জন্য নজিরবিহীন নির্দেশ গিয়েছে নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যেই কংগ্রেস এই নোটিশ সম্পর্কে সাফ জানিয়ে দিয়েছে, দলের কোন তারকা প্রচারক এবং প্রার্থীরা সংবিধান লঙ্ঘন করে প্রচার করছে না। তবে কমিশনের  এই নোটিশ নিয়ে এখন বিজেপির তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

প্রসঙ্গত  তৃতীয়বার ক্ষমতায় আসার লক্ষ্যে লোকসভা ভোটের আগে থেকেই ‘বিকশিত ভারত’-এর কথা বলে প্রচার শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ভোট যত এগোচ্ছে ততই তিনি সেই  লক্ষ্য থেকে  খানিকটা দূরে সরিয়ে রামমন্দির-বাবরি মসজিদ-সম্পতির পুর্নবণ্টন ইস্যুতে মেরুকরণের চেনা পথেই  হেঁটে চলেছে। তা নিয়ে চলছে বিতর্ক। এই আবহে ভোট প্রচারে ধর্মীয় ও জাতিগত বিষয় নিয়ে আলোচনা করা যাবে না বলে সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের