চাঁচলে বেহাল নিকাশি ব্যবস্থার বিরুদ্ধে জমা জলে অভিনব প্রতিবাদ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: নেই রাস্তা, নেই নিকাশির কোন ব্যবস্থা। আর এই বেহাল নিকাশির কারণেই জীবন অতিষ্ঠ এলাকাবাসীর। এলাকায় ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স(Ambulance)। বর্ষার আগে নিকাশির দাবিতে অভিনব বিক্ষোভ এলাকাবাসীর। মাছের জাল ফেলে অভিনব প্রতিবাদে সরব হলেন চাঁচল ১ নং ব্লকের মকদম পুর গ্রাম পঞ্চায়েতের টেংড়িয়া পাড়া (Tengriapara)এলাকার সাধারণ মানুষ। জানা গিয়েছে, বুধবার এক নাগাড়ের বৃষ্টিতে জলবন্দী গ্রাম।নিকাশি ব্যবস্থা না থাকায় গ্রামের রাস্তায় হাটুসমান জল।কার্যত বন্ধ হয়েছে চলাচল।সাবমার্সিলও জলের তলায়। বৃষ্টিতে চরম দুর্ভোগ চাঁচল ১ নং ব্লকের মকদমপুর অঞ্চলের ট্যাংরিয়া পাড়া গ্রামে। এটা টেংড়িয়া পাড়ার গ্রামের রাস্তা শহরে ঢোকার মূল প্রবেশ পথ।

রাস্তা দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ তারা যাতায়াত করেন। কিন্তু দুদিনের হালকা মাঝারি বৃষ্টির ফলে রাস্তা কার্যত পুকুরে পরিণত হয়েছে। জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, হাঁটু সমান জল। সেই জল ভেঙে যাতায়াত করছেন গ্রামের সাধারণ মানুষ। শুধু তাই নয়, জল যন্ত্রণার শিকার হয়েছেন হাসপাতালে যাওয়া অসুস্থ রোগী থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা। জল ভেঙে রাস্তা দিয়ে যেতে মাঝ রাস্তায় খারাপ হয়ে যাচ্ছে এম্বুলেন্স। অগত্যা রোগীকে খাটিয়াই করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। এলাকায় তৈরি করা হোক নিকাশী ব্যাবস্থা, একাধিক দাবি নিয়ে বহুবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামের সাধারণ মানুষ।

কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শাসকের দখলে থাকা পঞ্চায়েতে অনুন্নয়নের ছোঁয়া। দ্রুত নিকাশনালের দাবিতে বুধবার জলমগ্ন(Water Logging) রাস্তায় অভিনব প্রতিবাদে সরব হলেন গ্রামবাসীরা। রাস্তা যখন জমা জলে কার্যত জলাশয়ের রূপ নিয়েছে। তখন সেখানে মাছের জাল ফেলে বিক্ষোভে সামিল হল স্থানীয়রা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। গ্রামবাসীদের দাবি দ্রুত নিকাশী নালা গড়ে তোলা হোক। না হলে তারা বৃহত্তর আন্দোলনের সামিল হলেন।

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির