তাপস বিজেপিতে যাবেন, আগেই খবর ছিল, ফাঁস করলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : তাপস রায় বিজেপিতে যাবেন, অনেক আগে থেকেই খবর ছিল তৃণমূলের কাছে। বৃহস্পতিবার কলকাতার জনসভা থেকে এমনই বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নাম না করে কলকাতা উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে কটাক্ষও ছুঁড়ে দেন মমতা।

এদিন কলকাতার বউবাজার এলাকায় বিজেপি প্রার্থী তাপস রায়ের বাড়ির সামনেই সভা করেন মমতা। সভামঞ্চে দাঁড়িয়েই হাটে হাঁড়ি ভাঙেন তিনি। এদিন তাপস রায়ের নাম না করেই তৃণমূল নেত্রী জানান, ‘আমার কাছে খবর ছিল গত এক বছর ধরে ওনার বিজেপির সঙ্গে যোগাযোগ ছিল। আমি ওনার সঙ্গে ছাত্র রাজনীতি করিনি। আমি অশোক দেবের সঙ্গে করেছি। কংগ্রেসে এদের আলাদা দল ছিল। উনি সোমেন মিত্রের সঙ্গে ছিলেন। উনি সিবিআই, ইনকাম ট্যাক্স থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছেন।‘

একইসঙ্গে তাপস রায়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী। এই প্রসঙ্গে তাপস রায়কে উদ্দেশ্য করে তিনি জানান, ‘বিজেপি তো আমার পরিবারকে নিয়ে নানা সমস্যা করে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তো জেলে গিয়েছেন। কউ দল ছেড়ে তো চলে যাননি। এই যে মদন মিত্র, ওকেও জেলা পাঠানো হয়েছিল। যদি কিছু না থাকে, তাহলে তুমি চলে গেলে কেন?’ এরপরই বিজেপি প্রার্থীকে সরাসরি আক্রমণ শানিয়ে তৃণমূল নেত্রী জানান, ‘উত্তর কলকাতার মানুষ আপনার জামানত বাজেয়াপ্ত করবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় পরের বার দাঁড়াবেন কিনা, জানি না। তবে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেতান।‘

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর