দক্ষিণ আফ্রিকা সফরের পরই ক্রিকেটকে বিদায় জানাবেন ইশান্ত!

ভারতীয় টেস্ট দলের একজন অন্যতম সদস্য তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় টেস্ট দলের একজন অন্যতম সদস্য তিনি। দেশের টি-২০ এবং ওয়ান ডে দলে সেইভাবে সুযোগ না পেলেও, লাল বলের ক্রিকেটে তাঁকে ভালো মতোই দেখা যায়। তিনি হলেন দলের একজন অত্যন্ত অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট স্কোয়াডে রয়েছে তাঁর নাম। কিন্তু এই প্রোটিয়া সিরিজই হয়তো ইশান্তের দেশের জার্সি গায়ে শেষ সিরিজ হতে চলেছে। এরপর হয়তো আর ২২ গজে নাও দেখা যেতে পারে বছর ৩৩-এর এই ক্রিকেটারকে।

কারণ হিসেবে জানা গিয়েছে, বোর্ড নতুন এবং তরুণ ক্রিকেটারদের বেশি পরিমানে সুযোগ দিতে চাইছে। আর বিগত কয়েকটি টেস্ট ম্যাচে ইশান্তের পারফরম্যান্সও খুব একটা ভালো নয়। তাই এবার দীপক চাহার, শার্দূল ঠাকুর, আবেশ খান, মহম্মদ সিরাজদের মতো পেসারদের দলে নিয়মিত সুযোগ দিতে চায় বিসিসিআই। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকায় চোখ ধাধানো পারফরম্যান্স না করতে পারলে কোপ পড়তে পারে ইশান্তের ওপর। 

দেখতে দেখতে বয়সটা ৩৩ হয়েগিয়েছে টিম ইন্ডিয়ার এই পেসারের। যার ফলে জাতীয় দল থেকে বাদ পড়লে  কামব্যাক করাটা ইশান্তের পক্ষে বেশ সমস্যার হয়ে যাবে। সূত্রের খবর, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে জাতীয় দলকে পুরোপুরি বিদায় জানাতে পারেন তিনি। তবে আরও বছর দু’য়েক ঘরোয়া ক্রিকেট খেলতে চান। 

বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন , ‘ইশান্তকে দলের অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে এবার ভালো পারফরম্যান্স করতে হবে। রাহানে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়াটা হল ওর কাছে একটা বার্তা। পূজারার জন্যও এটা প্রযোজ্য। আসন্ন সিরিজে ভালো পারফর্ম করলেই তবে এদের ভবিষ্যত নিয়ে ভাবা হবে’।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির