নার্সিংহোমে জেলা পরিষদের মহিলা সদস্যার ওপর হামলা ,অভিযুক্ত বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি,রানাঘাট: নার্সিংহোমের ভেতরে ঢুকে জেলা পরিষদের মহিলা সদস্য তথা তৃণমূল নেত্রী পূর্ণিমা দত্তকে(Purnima Dutta) বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিজেপির এক উপপ্রধানের বিরুদ্ধে। শনিবার দুপুরে নদীয়ার রানাঘাটের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বিজেপির ওই উপপ্রধান এলাকা ছাড়া। নার্সিংহোমে চিকিৎসাধীন তৃণমূলের ওই মহিলার নেত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার(Ranaghat P.S.) পুলিশ।

রানাঘাট-১ ব্লকের রামনগর-১ গ্রাম পঞ্চায়েতের একটি নার্সিংহোমে শনিবার দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ চিকিৎসা করাতে এসেছিলেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নদীয়া জেলা পরিষদের মহিলা সদস্য পূর্ণিমা দত্ত। অভিযোগ, তিনি ওই নার্সিংহোমে চিকিৎসা করানোর সময় হঠাৎই চিকিৎসকের ঘরে ঢুকে পড়ে স্থানীয় বিজেপি নেতা তথা উপপ্রধান শিবু মন্ডল(Sibu Mondal)। তারপরেই সে পূর্ণিমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। প্রতিবাদ করায় মহিলা নেত্রীর তলপেটে লাথি মারা হয় বলে শিবুর বিরুদ্ধে অভিযোগ। পরে এক নার্স বাধা দিতে গেলে তাঁকেও আক্রান্ত হতে হয়েছে। মারধরের পর এলাকা থেকে চম্পট দিয়েছে ওই বিজেপি নেতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ। বিষয়টি নিয়ে রানাঘাট থানাতেও লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

ঘটনার পরপরই রানাঘাট পুরসভার চেয়ারম্যান (Ranaghat Municipality Chairman) কোশলদেব বন্দ্যোপাধ্যায়, নদীয়া জেলা পরিষদের সদস্য তথা রানাঘাট উত্তর-পূর্বের প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার ও স্থানীয় তৃণমূল নেতৃত্বদের একাংশ ওই নার্সিংহোমে চিকিৎসাধীন মহিলা নেত্রীর সঙ্গে দেখা করেন।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা