অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও ৭ দিন বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আর্জি কেজরির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অন্তর্বর্তীকালীন  জামিনের মেয়াদ আরও  সাতদিন বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার তিনি এই আবেদন সুপ্রিম কোর্টে জমা করেছেন। জানা গিয়েছে, শারীরিক অবস্থার কথা উল্লেখ করে   এই জামিনের মেয়াদ বৃদ্ধির কথা বলেছেন আপ সুপ্রিম। আম আদমি পার্টি জানিয়েছে, কেজরিওয়ালকে পিইটি-সিটি স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা করাতে হবে এবং তা করানোর জন্য আরও সাতদিন বেশি সময় লাগবে ।

গত ১০ মে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।  ১ জুন পর্যন্ত তিহার জেলের বাইরে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। ২ রা মে তাঁকে আত্মসমর্পণ করে তিহার জেলে ফিরতে হবে। এবার যাতে অন্তর্বর্তী জামিনের মেয়াদ ১০ জুন অবধি বাড়ান হয় সেইজন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন কেজরি। অন্যদিকে ৪ জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ। এই আবহে সুপ্রিম কোর্ট কেজরির আবেদন আদৌ  গ্রহণ করে কিনা সেটাই এখন মূল বিষয়।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দকে ইডি গ্রেফতার করেছিল। সেই সময় আম আদমি পার্টির (AAP)  তরফে জানান হয়েছিল , ২১ মার্চ গ্রেপ্তার হওয়ার পর থেকে অরবিন্দের ওজন ৪.৫ কেজি কমে গেছে। শুধু তাই নয় তাঁর সুগার বেড়ে গিয়েছে। আর তা নিয়ে বারবার সরব হয়েছিল আপ। এই পরিস্থিতিতে সোমবার ফের স্বাস্থ্য কথা উল্লেখ করে সুপ্রিমের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা