প্রতিকুল আবহাওয়া সত্বেও সোমে মমতার কর্মসূচি বহাল

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও নির্বাচনী প্রচার বহাল রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমে বিকেল ৫টায় বড়বাজারের জনসভা করবেন তৃণমূল নেত্রী। তারপর সন্ধ্যা ৬টায় বেলেঘাটার গান্ধীভবন থেকে মানিকতলা ক্রসিং পর্যন্ত আমার পদযাত্রা করবেন।
আগামী পয়লা জুন কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্র সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বেশ কিছু জায়গায় রয়েছে ভোট। ইতিমধ্যে কলকাতার বুকে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী। তবে ঘূর্ণিঝড়ের দাপটে প্রচার করতে কিছুটা সমস্যার মুখে পড়তে হচ্ছে নেত্রীকে। কিন্তু তবুও হাল ছাড়তে নারাজ তিনি। তৃণমূল নেত্রী জানিয়ে দিয়েছেন, যতই অসুবিধা হোক, তিনি প্রচার চালিয়ে যাবেন। এদিনও বিকেলে বড়বাজারে সভা ছিল নেত্রীর। কিন্তু আবহাওয়া প্রতিকূল থাকায় সেই সভার সময় পিছোতে হয়েছে। জানা যাচ্ছে, বিকেল পাঁচটায় হবে বড়বাজারের সভা। এদিনের সভা থেকে তৃণমূল নেত্রী কী বার্তা দেন, এখন সেটাই দেখার। উল্লেখ্য, যেখানে এদিন এই সভা হবে সেটি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। পাশাপাশি এই এলাকায় রাজনৈতিকভাবে কংগ্রেস খুব প্রভাবশালী। একইসঙ্গে বিজেপিরও তুলনামূলকভাবে প্রভাব রয়েছে। ফলে তৃণমূল নেত্রীর এদিনের সভা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বড়বাজারে সভা করার পাশাপাশি বেলেঘাটা থেকে মানিকতলা পর্যন্ত পদযাত্রা করার কথা রয়েছে তৃণমূল নেত্রী। বেলেঘাটা ও মানিকতলায় তৃণমূল সাংগঠনিকভাবে খুব শক্তিশালী। তবে জানা যাচ্ছে, এই এলাকায় বিজেপি সাংগঠনিকভাবে মাথা তোলার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে তৃণমূল নেত্রীর এই পদযাত্রা যে রাজনৈতিকভাবে গুরুত্ব বহন করে তা বলার অপেক্ষা রাখে না।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর