বিজেপি ক্ষমতায় এলে বাতিল হবে সংবিধান, তোপ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি : বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে সংবিধান বাতিল করা হবে। বুধবার পঞ্জাবের সভা থেকে এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এদিনের সভা থেকে রাহুল জানান, সংবিধানকে রক্ষা করার জন্য এবারের লোকসভা নির্বাচনের লড়াই খুবই গুরুত্বপূর্ণ।

এদিন পঞ্জাবের লুধিয়ানায় কংগ্রেস প্রার্থী অমরিন্দর সিং রাজার সমর্থনে সভা করতে আসেন রাহুল। নির্বাচনী সভা থেকে রাহুল জানান, ‘ এই প্রথম কোনও দল ও তাদের নেতারা সংবিধান বদলের কথা বলছে। বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে তারা এবার সংবিধান বদল করবে।‘ সংবিধানের কপি হাতে নিয়ে কংগ্রেস নেতা এদিন জানান, এই সংবিধান কেবল একটা বই নয়। এটা গরিব মানুষের কণ্ঠস্বর। তাই সংবিধানকে এভাবে বদল করা যায় না।

অন্যদিকে ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে, তাহলে তারা কী করবেন, সেই কথাও জানিয়েছেন রাহুল। এই প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনের পর কেন্দ্রে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তাহলে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি কৃষকদের ঋণ মকুব, মহালক্ষ্ণী প্রকল্পের ব্যবস্থা করা হবে। একইসঙ্গে মোদি সরকারের চালু করা অগ্নিপথ প্রকল্পের প্রসঙ্গ উল্লেখ করে রাহুল জানান, ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে, তাহলে অগ্নিপথ প্রকল্পকে বাতিল করা হবে।

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির