২০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, খুনে অভিযুক্ত ৪০ জন  

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘দাগ আচ্ছে হ্যায়’। কাপড় কাঁচা সাবানের বিজ্ঞাপনে এক বহুজাতিক সংস্থাই ব্যবহার করেছিল এমন টিজার। খুব জনপ্রিয় হয়েছিল ওই বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনে বোধ হয় মজেছেন দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্ব। অন্তত চলতি লোকসভা ভোটের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যেভাবে ফৌজদারি মামলায় অভিযুক্তদের মনোনয়ন দিয়েছেন তাঁরা, তাতে এ কথা বললে খুব একটা অত্যুক্তি হবে না। চলতি লোকসভা ভোটের ময়দানে থাকা ২০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। আর খুন, খুনের চেষ্টা, ধর্ষণ-সহ গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত ১৪ শতাংশ প্রার্থী।

লোকসভা ভোটে লড়াইয়ের জন্য প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা জমা দিয়েছেন তা বিশ্লেষণ করে বুধবার এক পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট প্রকাশ করেছে বেসরকারি নির্বাচনী নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। ওই রিপোর্ট অনুযায়ী, অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোটের ময়দানে থাকা ১,৬৪৩ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। গুরুতর ধারায় মামলা চলছে ১,১৯১ জনের বিরুদ্ধে। ৯৮ জন প্রার্থী জানিয়েছেন, তাঁরা ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত। ৪০ জন জানিয়েছেন তাঁদের বিরুদ্ধে খুনের মামলা (৩০২ ধারা) চলছে। খুনের চেষ্টার (৩০৭ ধারা) মামলা চলছে ১৭৩ জনের বিরুদ্ধে। ১৯৭ জন ভোট প্রত্যাশীর বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত করার অভিযোগ রয়েছে। ধর্ষণের অভিযোগে (৩৭৬ ধারা) মামলা চলছে ১৬ জনের বিরুদ্ধে।

দাগি বা ফৌজদারি মামলায় অভিযুক্তদের প্রার্থী করার ক্ষেত্রে বাকি দলগুলিকে টেক্কা দিয়েছে দেশের শাসকদল বিজেপি। পদ্ম শিবিরের ৪৪০ প্রার্থীর মধ্যে ১৯১ জনই ‘দাগি’। সবচেয়ে বেশি মামলা রয়েছে কেরলের ওয়ানাডে রাহুল গান্ধির বিরুদ্ধে দাঁড়ানো পদ্ম প্রার্থী কে সুরেন্দ্রন। তার বিরুদ্ধে ২৪৩টি মামলা রয়েছে। বিজেপির পাশাপাশি কংগ্রেসের ৩২৭ প্রার্থীর মধ্যে ১৪৩ জনই ফৌজদারি মামলায় অভিযুক্ত। ‘দাগিদের’ প্রার্থী করায় পিছিয়ে নেই ‘স্বচ্ছ’ রাজনীতির বুলি আওড়ানো সিপিএমও। স্বঘোষিত সর্বহারার দলের ৫২ প্রার্থীর মধ্যে ৩৩ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। বাম শাসিত কেরলের ৩৫ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।

এডিআরের রিপোর্ট অনুযায়ী, লোকসভার ভোটে দাগি প্রার্থীদের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। ২০০৯ সালের ভোটে যেখানে ১৫ শতাংশ প্রার্থী ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিলেন, সেখানে এবার ২০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের