ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, চট্টগ্রাম-সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট-সহ দেশের বিস্তীর্ণ এলাকা। বুধবার স্থানীয় সময় সন্ধে সাতটা বেজে ১৩ মিনিটে বেশ কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্প অনুভূত হয়। আচমকা ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনও প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এদিনের ভূমিকম্পের উ‍ৎসস্থল ছিল ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার পূর্বে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মায়ানমারের মাওলাইকে। প্রাথমিকভাবে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬।  ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১১০ কিলোমিটার গভীরে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, মায়ানমারের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এই ভূমিকম্প হয়। চট্টগ্রাম থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২২০ কিলোমিটার দূরে। ফলে বন্দরনগরীতে ভূমিকম্প ভালই অনুভূত হয়েছে। আচমকা বাড়ি-ঘর কেঁপে ওঠায় অনেকেই তড়িঘড়ি রাস্তায় নেমে আসেন।

পরিবেশবিদ এবং বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছেন ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। রিখটার স্কেলে ৭ কিংবা এর বেশি মাত্রায় ভূমিকম্প হলে তিন মহানগরে ভয়াবহ বিপর্যয় ঘটে যেতে পারে। বড় ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাজধানী ঢাকা। এখানে লক্ষাধিক বহুতল ভবন ধসে পড়তে পারে। অপরিকল্পিত নগরায়ণের কারণে ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম নগরীও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। বাংলাদেশে মাঝে মধ্যেই ভূমিকম্প অনুভূত হয়। গত ২৮ এপ্রিল রাজশাহীতে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। তার আটদিন আগে ২০ এপ্রিল চট্টগ্রাম মৃদু ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭।

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও