কেজরির জামিন নিয়ে ইডির জবাব তলব দিল্লি আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় জামিন পেতে দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার আদালতে শুনানি চলাকালীন সময় বিচারক কাবেরী বাওয়েজা বেঞ্চ কেজরির জামিনের বিষয়  ইডির জবাব তলব করেছে। আগামী ১ জুনের মধ্যে আদালতের কাছে জবাব দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

এদিন কেজরি আদালতে আর্জি জানান,  স্থায়ী জামিন না হলেও যাতে  চিকিৎসার কারণে এক সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া হয় । আর তাতেই ইডির কাছে জবাব চাইল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। অন্যদিকে এই শুনানি চলাকালীন সময় কেজরিরে জামিনের বিরোধীতা করেন ইডির আইনজীবী এসভি রাজু। তিনি দাবি করেছেন, দিল্লির মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য কি দলীয় প্রচারে বাঁধা দিচ্ছে?

গত ২১ মার্চ দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ওই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। ওই মামলার রায় স্থগিত রাখলেও দিল্লির মুখ্যমন্ত্রী যাতে লোকসভা ভোটে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালাতে পারেন তার জন্য ২১ দিনের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিলেন শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্ত। নির্দেশে তাঁরা জানিয়েছিলেন, ‘জামিনে থাকাকালীন মুখ্যমন্ত্রীর দফতর কিংবা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না কেজরিওয়াল। কোনও সরকারি ফাইলে স্বাক্ষর করতে পারবেন না। ২ জুন ফের আত্মসমর্পণ করতে হবে।’

অন্তর্বর্তী জামিনে জেল থেকে বেরিয়েই আম আদমি পার্টি এবং ইন্ডিয়া জোটের প্রার্থীদের হয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রচার চালাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। প্রচার সভায় তাঁর কয়েকটি মন্তব্যে আপত্তি জানিয়ে জামিন বাতিলের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। যদিও সেই আর্জিতে সাড়া দেয়নি শীর্ষ আদালত। অন্তর্বর্তী জামিনের মেয়াদ অন্তত সাতদিনের জন্য বাড়ানোর আর্জি নিয়ে সোমবারই শীর্ষ আদালতে গিয়েছিলেন কেজরিওয়াল। এই আবহে বৃহস্পতিবার দিল্লি আদালতে  স্থায়ী জামিনের আবেদন জানালেন আপ সুপ্রিম।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের