ফের জয়ের খোঁজে নামছে ইস্টবেঙ্গল, এবার প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স

চলতি আইএসএলে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি ইস্টবেঙ্গল।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইএসএলে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি ইস্টবেঙ্গল। ডার্বিসহ টানা দুই ম্যাচে হারের পর চেন্নাইয়িনের বিরুদ্ধে ড্র করে ঘুরে দাঁড়িয়েছিল লাল-হলুদ। তবে তারপর পয়েন্ট টেবিলে সবার শেষে থাকা গোয়ার কাছেও ৪-৩ ব্যবধানে হারতে হয়েছে মানোলো দিয়াজের শিষ্যদের। যা তাদের জন্য আরও একটা বড় ধাক্কা ছিল বললেই চলে। সব মিলিয়ে এখনও পর্যন্ত টুর্নামেন্টে জয়ের খোঁজ চালাচ্ছে মশাল বাহিনী।

এমন অবস্থায় তাদের প্রতিপক্ষ হল কেরালা ব্লাস্টার্স। তিলক ময়দান স্টেডিয়ামে হতে চলা এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া ছাড়া আর কিছুই ভাবছে না ইস্টবেঙ্গলের ফুটবলাররা। এই ম্যাচে দলে কয়েকটি পরিবর্তন হতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। কিন্তু তাঁর এই পরীক্ষা-নীরিক্ষা যে দলের জন্য সর্বদা ঠিক নয় সেটা একেবারেই বুঝতে চাইছেন না মানোলো। তাই ইতিমধ্যেই তাঁর ভূমিকা নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন। সমর্থকদের একাংশ তো তাঁকে ছাঁটাইয়েরও দাবি তুলে দিয়েছেন।

এই মুহূর্তে ৫ ম্যাচে ২ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে সবার শেষে অবস্থান করছে ইস্টবেঙ্গল। আর এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার্স। গত ম্যাচে ওড়িশাকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির