বিশ্বকাপে পন্টিংয়ের চোখে সেরা বোলার হবে এক ভারতীয়

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারের টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারী হবে একজন ভারতীয়। এমনটাই ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। পন্টিংয়ের চোখে, মিচেল স্টার্ক নন, জসপ্রীত বুমরাই এবারের টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেবেন।

এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন জসপ্রীত বুমরা। মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টার হিসাবে কাজ করেছেন রিকি পন্টিং। মেন্টার হওয়ার সুবাদে বুমরাকে খুব কাছ থেকে দেখেছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক। বুমরার আইপিএলে পারফরমেন্সকে তুলে ধরে পন্টিং জানালেন, ‘এবারের আইপিএলে দুরন্ত পারফরমেন্স করেছে বুমরা। নতুন বলে বুমরা সুইংটা খুব ভালো করতে পারে। গত কয়েকবছর ধরে খুব ভালো পারফরমেন্স করেছে বুমরা। এবারের আইপিএলে বুমরার ইকোনমি রেট ওভার পিছু সাত রানের নীচে রয়েছে। শুধু ইকোনমি রেট নয়, উইকেটও পেয়েছেন বুমরা। আশা করছি, এবারের টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পাবেন জসপ্রীত।‘

২০২২ সালের টি ২০ বিশ্বকাপে চোট থাকার কারণে থাকতে পারেননি জসপ্রীত বুমরা। কিছুদিন আগে হয়ে যাওয়া আইপিএলে ১৩টি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে ২০টি উইকেট নিয়েছিলেন বুমরা। আইপিএলের এই দুর্ধর্ষ পারফরমেন্সের প্রভাব টি ২০ বিশ্বকাপেও পড়বে বলে মনে করছেন পন্টিং।

সেরা উইকেট শিকারীর পাশাপাশি সবচেয়ে বেশি রান কার হাত দিয়ে আসবে, সেই ইঙ্গিতও দিয়ে দিয়েছেন পন্টিং। তাঁর মতে, এবারের টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করবেন ট্রাভিস হেড। টেস্টে কিংবা সীমিত ওভারের ম্যাচে সব ক্ষেত্রেই গত দু বছর ধরে দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন হেড।

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের