বড় পর্দায় জুটি বাঁধছেন কৌশিক-রূপা! জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং রূপা গঙ্গোপাধ্যায়। এমনটাই গুঞ্জন শুরু হয়েছে টলিপাড়ায়। জানা গিয়েছে, দুই গঙ্গোপাধ্যায়কে একসঙ্গে দেখা যেতে পারে  ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ সিনেমায়।  মধ্যবিত্তের জীবনচর্যা  তুলে ধরা হবে সিনেমায়।

সূত্রের খবর, ‘নটী বিনোদিনী’ পর বাংলায় ফের ছবি পরিচালনা করতে চলেছেন রামকমল মুখোপাধ্যায়।  চিত্রনাট্য লিখেছেন শুভ্র চক্রবর্তী। যিনি কিনা রামকমল পরিচালিত ‘নটী বিনোদিনী’র সঙ্গেও যুক্ত ছিলেন। প্রযোজনায় সঙ্গীতা সিংহ। জানা গিয়েছে, জুলাই মাসের গোড়ার দিকেই শুটিং শুরু হবে।  এই সিনেমা প্রসঙ্গে সঙ্গীতা জানিয়েছেন,’এখন এই সিনেমার ব্যাপারে কিছু জানাব না। এখন ঠিক হয়নি কৌশিক গঙ্গোপাধ্যায় এবং রূপা গঙ্গোপাধ্যায় একসঙ্গে অভিনয় করবেন কিনা। তবে আমরা এঁদের চাইছি।‘

উল্লেখ্য, নারী কাহিনী অবলম্বনে তৈরি হতে চলেছে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। শোনা যাচ্ছে, এই সিনেমায় দেখা যাবে ট্রেনে চেপে বিভিন্ন বয়সের যে গৃহপরিচারিকারা কলকাতায় এসেছেন পেটের তাগিদে। শহর কলকাতার বিভিন্ন স্থানে হবে শুটিং। তবে এখন জানা যায়নি দুই গঙ্গোপাধ্যায়কে সিনেমায়  কোন কোন চরিত্রে দেখা যাবে। অন্যদিকে এখন পর্যন্ত রামকমল পরিচালিত ‘নটী বিনোদিনী’ নিয়ে আপাতত নতুন কোনও খবর নেই।

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ