শেষ দফায় বাংলার ৯ লোকসভা কেন্দ্রের ভোটদানের চূড়ান্ত হার প্রকাশ

রবি সকালে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছিল সপ্তম দফায় বাংলার ৯টি লোকসভা কেন্দ্রে ভোট দানের হার ছিল ৭৩.৭৯ শতাংশ। সেটাই এদিন হয়ে গেল ৭৬.৮ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছিল ৭৩.৭৯ শতাংশ, হয়ে গেল ৭৬.৮ শতাংশ। হ্যাঁ এটাই চলতি লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) সপ্তম দফায়(7th Phase Polling) বাংলার(Bengal) ৯টি লোকসভা কেন্দ্রের ভোটদানের হার(Vote Percentage)। রবি সকালে জাতীয় নির্বাচন কমিশন(ECI) জানিয়েছিল দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোটদানের গড় হার ৭৩.৭৯ শতাংশ। কিন্তু এদিন, অর্থাৎ সোমবার কমিশন জানিয়েছে, ৯টি কেন্দ্রে ভোটদানের গড় ৭৬.৮ শতাংশ। অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে ৩ শতাংশ ভোট দানের হার বেড়ে গেল। যদিও এই পরিসংখ্যানও বদলাতে পারে, কেননা এদিন বারাসত এবং মথুরাপুরের একটি করে কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হচ্ছে। তবে সামগ্রিক ভাবেই যে ৩ শতাংশ ভভোট দানের হার বেড়েছে তাই নয়, ওই ৯টি লোকসভা কেন্দ্রেই ভোটদানের গড় হার বেড়েছে।

কমিশন সূত্রে খবর, দমদমে ভোট পড়েছে ৭৩.৮১ শতাংশ। রবিবারের দেওয়া তথ্য অনুযায়ী, এই কেন্দ্রে ভোটদানের হার ছিল ৭২.৩৭ শতাংশ। বারাসত লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল ৭৬.১১ শতাংশ। সেটাই বেড়ে হয়েছে ৮০.১৮ শতাংশ। বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল ৮২.৮১ শতাংশ। এখন হয়েছে ৮৪.৩১ শতাংশ। জয়নগর লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল ৮০.৭৩ শতাংশ। সোমবার কমিশন জানিয়েছে, ওই কেন্দ্রে ভোট পড়েছে ৮২.০২ শতাংশ। এদিন কমিশন এটাও জানিয়েছে, ডাময়ন্ডহারবার লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮১.০৪ শতাংশ, যাদবপুর লোকসভা কেন্দ্রে ৭৬.৬৮ শতাংশ, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে ৬৩.৫৯ শতাংশ এবং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ৬৬.৯৫ শতাংশ ভোট পড়েছে। যদিও এই ভোট দানের হার পরিবর্তনের ঘটনা নিয়ে কোনও রাজনৈতিক দল এখনও কোনও প্রশ্ন তোলেনি।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর