পিছিয়ে গেল হাঁটুর অস্ত্রোপচার, ব্যথায় কাতরাচ্ছেন শোয়েব

প্রায় দু'মাস পিছিয়ে গেল শোয়েব আখতারের অস্ত্রোপচার।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় দু’মাস পিছিয়ে গেল শোয়েব আখতারের অস্ত্রোপচার। তবে মারাত্মক ব্যথায় ভুগছেন এই প্রাক্তন পাক পেসার। যার থেকে আপাতত রেহাই পাওয়ার জন্য ইঞ্জেকশনই ভরসা হয়ে উঠেছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর। টুইটে হাঁটুতে ইঞ্জেকশন নেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। 

আর ক্যাপশনে শোয়েব বলেছেন, ‘পাকিস্তানের হয়ে খেলার সময় আমি এই কষ্ট সহ্য করেছি। যদি আরও একবার সেই সুযোগ পাই তাহলে ফের এই কষ্ট সহ্য করার জন্য আমি তৈরি। হাঁটুর অপারেশন দুমাস পিছিয়ে যাওয়ায় ইঞ্জেকশন নেওয়া ছাড়া এখন আর কোনও উপায় নেই’। 

বেশ কয়েকদিন আগেই  তিনি জানিয়েছিলেন যে, আর কোনওদিনও দৌড়াতে পারবেন না। কারণ, তাঁর হাঁটুর অবস্থা নাকি এতটাই খারাপ যে অস্ত্রোপচারের জন্য দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হবে। আর অস্ত্রোপচার হলেও যে কতখানি দৌড়তে পারবেন সেই বিষয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে পাক দলের বহু যুদ্ধের এই নায়ককে।

ক্রিকেটার থাকাকালীন বহুবার হাঁটুতে চোট পেয়েছিলেন। যার জন্য তাঁকে ভীষণভাবে সমস্যায় পড়তে হয়েছে। আর কেরিয়ারে টানতে হয়েছিল ইতি। মোট ৪৪৪টি উইকেট রয়েছে শোয়েবের ঝুলিতে।  

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের