‘ভুল ভুলাইয়া’র মঞ্জুলিকার বেশে পর্ণার ম্যাজিক, প্রকাশ্যে ‘নিম ফুলের মধু’র নয়া প্রোমো

কয়েক মিনিটের সেই প্রোমেতে দেখা যাচ্ছে, পর্ণা তথা পল্লবী শর্মা ভুল ভুলাইয়া-এর জনপ্রিয় চরিত্র মঞ্জুলিকার অবতারে ধরা দিয়েছেন। আর তাতেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে।প্রোমোতে দেখা গিয়েছে, সুইটি বারান্দা দিয়ে কারোর নামে কিছু বলতে বলতে আসছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপিতে জায়গা বিস্তারের জন্যে ধারাবাহিকের নির্মাতারা প্রতিনিয়তই নতুন নতুন টুইস্ট ঘটানোর লক্ষ্যে রয়েছে। তা বলে, ‘ভুল ভুলাইয়া’ -এর নকল? হ্যাঁ, পর্ণা এবার বিদ্যা বালনের মঞ্জুলিকার চরিত্রে! কি অবাক হচ্ছেন তো! এই মূহুর্তে বাংলা টেলিভিশনের টিআরপিতে শীর্ষস্থানে রয়েছে জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিক। দর্শকের খুবই প্রিয় এই ধারাবাহিকটি। প্রথম থেকেই এই মেগা দর্শকদের নজর কেড়েছে। বিশেষত, পর্ণা তথা পল্লবীর ধামাকেদার পারফরম্যান্স, সৃজনের সঙ্গে তাঁর কেমিস্ট্রি, শাশুড়িকে উচিত শিক্ষা দেওয়ার পাঠ, সবটাই ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের জনপ্রিয়তার অন্যতম কারণ। তবে এবার গল্পে আসছে বড়সড় মোড়। সেই প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকমহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সঙ্গে দর্শকদের প্রশংসাও মিলেছে।

কয়েক মিনিটের সেই প্রোমেতে দেখা যাচ্ছে, পর্ণা তথা পল্লবী শর্মা ভুল ভুলাইয়া-এর জনপ্রিয় চরিত্র মঞ্জুলিকার অবতারে ধরা দিয়েছেন। আর তাতেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে।প্রোমোতে দেখা গিয়েছে, সুইটি বারান্দা দিয়ে কারোর নামে কিছু বলতে বলতে আসছেন। হঠাৎই দত্ত বাড়ির সব আলো বন্ধ হয়ে যাচ্ছে আবার জ্বলে উঠছে। একেবারে ভুতুরে কাণ্ড, সঙ্গে সঙ্গে ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়। এরপরই বেরিয়ে আসেন মঞ্জুলিকার ভূমিকায় পর্ণা।

যা দেখে ভয় পেয়ে যান সুইটি। পর্ণার পরনে ভুল ভুলাইয়ার মতোই মঞ্জুলিকার সাজ ছিল। হলুদ শাড়ি, অগোছলো করে বেণী বাধা, গা ভর্তি গয়না। মেকআপ লন্ডভন্ড। যেমনটা ভুল ভুলাইয়া ছবিতে বিদ্যা বালন সেজেছিলেন মঞ্জুলিকার বেশে। এই বেশেই পর্ণা এগিয়ে আসতে থাকে সুইটির দিকে। আর সুইটি পর্ণাকে দেখে ভয়ে বলে ওঠেন ও মাগো। তবে পর্ণা মঞ্জুলিকা হয়ে কোন রহস্য ফাঁস করবেন তা দেখতেই দর্শকরা ভিড় জমাবেন সিরিয়ালের উপর। যদিও নিম ফুলের মধুতে এক সে বড়কর এক টুইস্ট। কখনও পর্ণার স্মৃতি হারিয়ে যাচ্ছে, আবার কখনও কূটকচালি শাশুড়িকে জব্দ করছে পর্ণা, সবকিছুই দর্শকদের কাছে এই সিরিয়ালের জনপ্রিয়তা বাড়িয়ে তুলছে। শুরু থেকেই সিরিয়ালটি টিআরপির পঞ্চম স্থান দখল করছে। এখন তো শীর্ষে নিম ফুলের মধু। প্রোমো ভাইরাল হতেই অনেকে লিখেছেন, নিম ফুলের মধুর রাইটারদের হাতে জাদু আছে, গল্পগুলো এতো ইন্টারেস্টিং আর ইউনিক। প্রতিদিন রাত ৮ টা থেকে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয় নিম ফুলের মধু।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি