বল বিকৃতির অভিযোগ পাকিস্তানি পেসারের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার বল বিকৃতির অভিযোগ উঠল পাকিস্তানের পেসার হ্যারিস রাউফের বিরুদ্ধে। টি ২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন এই বল বিকৃতির অভিযোগ উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের সদস্য রাস্টি থেরন এই অভিযোগ তুলেছেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাস্টি থেরন জানান, পাকিস্তান পেসার হ্যারিস রাউফ নতুন বলে নখ দিয়ে আঁচড় কাটতে দেখা গিয়েছে। বলে যাতে রিভার্স সুইং করা যায়, তা নিশ্চিত করতেই বলের ওপর নখের আঁচড় দেওয়া হয়েছিল। রাস্টি সোশ্যাল মিডিয়া পোস্টে এই অভিযোগ করলেও এখনও পর্যন্ত আমেরিকার জাতীয় দলের পক্ষ থেকে এই বিষয়ে কোনও অভিযোগ করা হয়নি। উল্লেক্য, আমেরিকার বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানি পেসার হ্যারিস রাউফ চার ওভার বল করে ৩৭ রান দিয়ে এক উইকেট নিয়েছেন।

ইতিমধ্যে আমেরিকার বিরুদ্ধে পাকিস্তানের হারের জন্য বোলারদের দুর্বল পারফরমেন্সকেই দায়ী করেছেন বাবর আজম। তাঁর মতে, বোলারদের যেভাবে বল করার প্রয়োজন ছিল, সেইভাবে বল করতে পারেনি তাঁরা। প্রথম ১০ ওভারে বোলাররা খুব বাজে বল করেছে। ১০ ওভার পর বোলাররা কিছুটা ভালো বল করলেও শেষ রক্ষা করতে পারেনি তাঁরা।

 

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ