বাংলার ৬৯টি পুরসভায় লিড পেয়েছে বিজেপি, তৃণমূল এগিয়ে ৫০টিতে

সারা রাজ্যে ৫০ শতাংশের বেশি পুরসভা এলাকায় বিজেপি এগিয়ে রয়েছে। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে যে তথ্য শাসক তৃণমূলের পক্ষে খুব ‘স্বস্তিদায়ক’ নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনে(Loksabha Election 2024) বাংলার(Bengal) যে ৪২টি কেন্দ্রে ভোট হয়েছে সেগুলিতেই ছড়িয়ে রয়েছে রাজ্যের ১২১টি পুরসভা এলাকা। তথ্য বলছে, এই ১২১টি পুরসভার মধ্যে ৬৯টি পুরসভায় লিড(Lead) পেয়েছে বিজেপি(BJP), তৃণমূল(TMC) এগিয়ে ৫০টিতে। কংগ্রেস লিড তুলেছে ২টি পুরসভায়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, গ্রামীণ ভোটে তৃণমূলের ‘আধিপত্য’ থাকলেও দেখা যাচ্ছে পুর এলাকায়(Town Area) বিজেপির পক্ষে সমর্থন বেশি পড়েছে। সারা রাজ্যে ৫০ শতাংশের বেশি পুরসভা এলাকায় বিজেপি এগিয়ে রয়েছে। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে যে তথ্য শাসক তৃণমূলের পক্ষে খুব ‘স্বস্তিদায়ক’ নয়। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যের ১২১টি পুরসভায় ভোট হয়েছিল। ভোটের ফলাফলে দেখা গিয়েছিল, নদিয়ার তাহেরপুর বাদ দিয়ে বাকি ১২০টি পুরসভাই জিতেছে তৃণমূল। তাহেরপুর ছিল সিপিএমের দখলে। কিন্তু এই লোকসভা ভোটে দেখা যাচ্ছে, সেই হিসেব উল্টে গিয়েছে। তাহেরপুরে লিড পেয়েছে তৃণমূল। ঝালদায় আবার লিড পেয়েছে বিজেপি। 

রাজ্যের পুরনিগম এলাকাগুলিতে আবার সব জায়গায় ফলাফল এক নয়। যেমন শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, বিধাননগরের অধিকাংশ এলাকায় এগিয়ে বিজেপি। আবার হাওড়া, কলকাতা, চন্দননগরে এগিয়ে তৃণমূল। তবে এটাও ঘটনা যে ৫বছর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও রাজ্যজুড়েই দেখা গিয়েছিল তৃণমূল গ্রামের ভোটে এগিয়ে থাকলেও শহরের ভোটে বিজেপির থেকে পিছিয়ে পড়েছে। কিন্তু সেই পিছিয়ে পড়ার ফলাফল ২০২১ সালের বিধানসভা নির্বাচন বা তার পরে হওয়া পুরনির্বাচনে বিন্দুমাত্র কমেনি। তবে সব পুরসভা এলাকাতেই সংখ্যালঘু ভোট গিয়েছে তৃণমূলের পক্ষে। রাজ্যের ভোট বিশেষজ্ঞদের দাবি, পুরসভা এলাকায় তৃণমূলের পিছিয়ে পড়ার ক্ষেত্রে অস্বাভাবিক কিছু নেই। কেননা, বরাবর কয়েক দশক ধরেই দেখা গিয়েছে, লোকসভা বা বিধানসভা নির্বাচনের সময় শহরের ভোট গিয়েছে বিরোধীদের দখলে আর গ্রামের ভোট গিয়েছে শাসকের পক্ষে। বাম জমানায় যখন তৃণমূল বিরোধী পক্ষে ছিল তখনও এই ছবির ব্যতিক্রম হয়নি। এখন তৃণমূল যখন শাসক তখনও ছবি একই থাকছে। গ্রামে দাপট শাসকের, শহরে এগিয়ে বিরোধীরা।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত