স্কটল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ডকে সুপার এইটে তুলল অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : স্কটল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ডকে সুপার এইটে তুলল অস্ট্রেলিয়া। ২ বল বাকি থাকতেই স্কটল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে দিল প্যাট কামিন্সরা। অস্ট্রেলিয়ার এই জয়ের ফলে নেট রান রেটে স্কটল্যান্ডের থেকে এগিয়ে থেকে সপ্তম দল হিসাবে পরের রাউন্ডে পৌঁছে গেল জশ বাটলাররা।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে হোঁচট খায় স্কটল্যান্ডের ব্যাটসম্যানরা। প্রথম ওভারেই অ্যাশটন অ্যাগারের বলে বোল্ড আউট হন মাইকেল জোনস। দ্বিতীয় উইকেটে মানসি ও ম্যাকমুলেন ৪৮ বলে ৮৯ রানের জুটি বাঁধেন। নবম ওভারে যখন মানসি আউট হন, তখন স্কটল্যান্ডের স্কোর ৯২ রান। এরপর দলগত ১১১ রানের মাথায় আউট হয়ে যান ম্যাকমুলেন। ৩৪ বলে ৬০ রান করেন তিনি। এরপর অধিনায়ক রিচি বেরিংটন দলকে এগিয়ে নিয়ে যান। ৩১ বলে ৪২ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৮০ রানে থামে স্কটিশদের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারাতে শুরু করে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ আউট হয়ে যান। তবে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে নিয়ে নেন ট্রাভিস হেড। প্রথম গ্লেন ম্যাক্সওয়েল ও পরে মার্কাস স্টয়নিসের সঙ্গে জুটি বাঁধেন তিনি। ৮ বলে ১১ রান করে ম্যাক্সওয়েল যখন আউট হয়ে যান, তখন অস্ট্রেলিয়ার স্কোর ৬০। এরপর স্টয়নিসকে সঙ্গে নিয়ে জয়ের লক্ষ্যে এগিয়ে যান হেড। শেষপর্যন্ত দলের ১৪০ রানের মাথায় আউট হয়ে যান অস্ট্রেলিয়ার এই ওপেনার। বাকি রান তাড়া করতে বেশি সময় লাগেনি অজিদের। শেষ পর্যন্ত অজিদের জয় এনে দেন টিম ডেভিড। ১৪ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন তিনি।

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা