রাজ্যের সব চাকরিতে Transgender-দের জন্য ১ শতাংশের সংরক্ষণ

রাজ্য সরকারের সব চাকরিতে তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্যে ১ শতাংশ সংরক্ষণ রাখতে হবে। নির্দেশ কলকাতা হাইকোর্টের।

Share:

নিজস্ব প্রতিনিধি: জুন মাস গোটা বিশ্বজুড়ে Pride Month হিসাবে চিহ্নিত হয়। সেই Pride’র নেপথ্য রয়েছে LGBTQ সম্প্রদায়ের মানুষজন। লক্ষণীয় ভাবে সেই জুন মাসেই কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) এক বড়সড় রায় দিয়ে দিল যা রাজ্যের তৃতীয় লিঙ্গের মানুষ বা Transgender-দের জন্য। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, রাজ্য সরকারের সব চাকরিতে তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্যে ১ শতাংশ সংরক্ষণ(1 Percent Reservation for Third Genders) রাখতে হবে। প্রাথমিক শিক্ষকতার চাকরিপ্রার্থী তৃতীয় লিঙ্গের এক নাগরিকের মামলার সূত্রে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্যের মুখ্যসচিবকে এ বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ করতেও বলা হয়েছে। এই নির্দেশে বাংলায় এই প্রথম সুপ্রিম কোর্টের নালসা রায় কার্যকরী হওয়ার সুযোগ তৈরি হলো বলে মনে করছেন হাইকোর্টের আইনজীবীরা। একই সঙ্গে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে আদালতের নির্দেশ, মামলাকারীর জন্যে জরুরি ভিত্তিতে পদ তৈরি করে তাঁকে স্কুলে চাকরির জন্যে ইন্টারভিউয়ে ডাকতে হবে। রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করবে কিনা তা অবশ্য জানা যায়নি।

এই রায় দেওয়ার আগে উঠে এসেছিল আদালতের পর্যবেক্ষণ। সেখানে ধরা পড়ে ২০১৪ ও ২০২২ সালের TET-এ সফল হয়েও শুধুমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী হওয়ায় মামলাকারীর জুটেছে শুধু লাঞ্ছনা আর গঞ্জনাই। তাই হাইকোর্টও প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে নির্দেশ দিয়েছেন যে, আদালতের নির্দেশের কপি হাতে পেয়েই মামলাকারীর জন্যে ইন্টারভিউ এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে যাতে আগামী দিনে তৈরি এমন শূন্যপদে তাঁর নিয়োগ সম্ভব হয়। হাইকোর্টের এই নির্দেশের ফলে তামিলনাড়ুর পর পশ্চিমবঙ্গেই সুপ্রিম কোর্টের নালসা রায় মেনে তৃতীয় লিঙ্গের নাগরিকরা সংরক্ষণের সুযোগ চালু হতে চলেছে। এক দশক আগে ২০১৪ সালে সুপ্রিম কোর্ট তৃতীয় লিঙ্গের নাগরিকদের অধিকারের পক্ষে নালসা রায়ে চাকরিতে সংরক্ষণের প্রস্তাব দিয়েছিল। কিন্তু কোনও রাজ্যই প্রায় তা বাস্তবায়িত করেনি। সুপ্রিম কোর্ট নালসা রায়ে তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্যে চাকরিতে সংরক্ষণের প্রস্তাব দিয়েছিল। তবে কত শতাংশ, সে ব্যাপারে কিছু বলেনি। তবে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে ১ শতাংশ সংরক্ষণ রাখতে হবে রাজ্য সরকারের সব চাকরিতেই Transgender-দের জন্য।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার