ফের অগ্নিকাণ্ড, দিল্লি থেকে বিহারগামী ট্রেনের কামরায় লাগল আগুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের ট্রেনে অগ্নিকাণ্ড।  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার মাঝেই  সীতাপুরে দিল্লি থেকে বিহারগামী ট্রেনের কামরায় লাগল আগুন। সোমবার  আচমকাই এই ঘটনায়  আতঙ্ক ছড়ায় । তবে যুদ্ধকালীন তৎপরতায় ট্রেনের কর্মী ও স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

ঘটনাস্থলে রয়েছে দমকলবাহিনী। এই ঘটনায় কোন প্রাণহানির খবর সামনে আসেনি। তবে ট্রেনের কামরায় কি করে এই আগুন লাগাল তা এখন জানা যায়নি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

অন্যদিকে সোমবার সকালে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার রাঙাপানি স্টেশনের কাছে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়। কলকাতামুখী লাইনে সিগন্যালের জন্য দাঁড়িয়ে থাকা আগরতলা থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়ি। ধাক্কার অভিঘাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৪টি কামরা চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। দুটি কামরা কার্যত দুমড়েমুচড়ে গিয়েছে এবং বাকি দুটি কামরা একের অপরের ওপরে উঠে গিয়েছে। তাতে  প্রাণ হারিয়েছে ৭  জন যাত্রী। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। দুর্ঘটনায় আহতের সংখ্যা প্রায় ৫০জন।  ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রেলের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তাঁরা উদ্ধারকার্য শুরু করেছেন।

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত