রেশন দুর্নীতির সঙ্গে যোগ নেই, দাবি ঋতুপর্ণার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় ৫  ঘণ্টার পর ইডির দফতর থেকে বের হলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলার তদন্তের জন্য এদিন অভিনেত্রীকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাজিরা দিতে বুধবার দুপুর ১ টা নাগাদ সিজিও কমপ্রেক্সে  আসেন অভিনেত্রী।  টানা জিজ্ঞাসাবাদের পর  ইডির দফতর থেকে বেরিয়ে অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন,’ রেশন দুর্নীতির সঙ্গে কোন যোগ নেই। আমার কাছ থেকে যা নথি চাওয়া হয়েছিল সেইগুলি সব ইডির দফতরে জমা দিয়েছি। যদি আবার তলব করা হয় তাহলে হাজিরা দেব।’ 

অন্যদিকে ইডির দফতর থেকে বেরিয়ে  ঋতুপর্ণার আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, ‘জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কিছু হয়নি। তলবের নথিতেও জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ছিল না। সিনেমা প্রযোজনার জন্য কিছু লেনদেন হয়েছিল। সেই টাকা ফেরত দেওয়া হয়ে গিয়েছে।‘

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া আরও এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন ইডি আধিকারিকরা। ওই অভিযুক্তের সঙ্গে প্রায় কোটির অঙ্কে আর্থিক লেনদেন হয়েছে বলে জানিয়েছেন ইডি আধিকারিক। সেই লেনদেন সম্পর্কে জানতেই ঋতুপর্ণাকে তলব করেছে ইডি। ED সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়েই কিছু আর্থিক লেনদেনের সূত্রেই সামনে আসে ঋতুপর্ণার নাম। সুতরাং অভিনেত্রীর সঙ্গে এই দুর্নীতির কী যোগ রয়েছে, কি নিয়ে অভিনেত্রীর সঙ্গে কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছিল, তা জানতেই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সবিস্তারে কিছু জানায়নি ইডি। এই প্রসঙ্গে অভিনেত্রী একটি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন,’রেশন দুর্নীতি কী, সে সম্পর্কে আমার কোনও সম্যক ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম। ষড়যন্ত্র করা হচ্ছে।‘ বলা বাহুল্য, এর আগেও ২০১৯-এর জুলাইতে ঋতুপর্ণাকে রোজভ্যালিকাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। ৫ বছর পর আবারও ইডির প্রশ্নের মুখোমুখি হলেন অভিনেত্রী।

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

সিনিয়র স্কোয়াডে বৈভব, সূর্যকুমারের বদলে ভারতীয় টি-টোয়েন্টি দলে নেতৃত্ব দেবেন কে?

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে