আগামী মার্চেই ওয়ান ডে সিরিজ খেলতে ভারতে আসবেন রশিদ, নবিরা

অবশেষে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলার স্বপ্নপূরণ হতে চলেছে আফগানিস্তানের।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলার স্বপ্নপূরণ হতে চলেছে আফগানিস্তানের। আগামী বছরের মার্চ মাসেই টিম ইন্ডিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে আসবে রশিদ খান, মহম্মদ নবিরা। তবে সেই ম্যাচগুলি কোথায় অনুষ্ঠিত হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

আগামী দু’বছর তথা ২০২২ ও ২০২৩ সালের ক্রীড়াসূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দেশটিতে তালিবানদের শাসন চললেও ক্রিকেটের ক্ষেত্রে কোনওরকম হস্তক্ষেপ করা হচ্ছে না। পুরুষদের ক্রিকেটকে আগেই সবুজ-সংকেত দিয়েছিল তালিবানরা।

২০২২ সালে ভারতে সিরিজ খেলতে আসার আগে বাংলাদেশ সফরে য়াবে আফগান ক্রিকেট দল। সেখানে টাইগারদের বিরুদ্ধে তিনটি  ওয়ান ডে এবং দু’টি টি-২০ ম্যাচ খেলবেন রশিদ খানরা। 

এরপর সরাসরি ভারতে চলে আসবে আফগানিস্তান ক্রিকেট টিম। তারপর বিরাট, রোহিতদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের লড়াইতে নামবে তারা। এই দুই দেশ ছাড়া নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং জিম্বাবোয়ের বিপক্ষেও সিরিজ খেলবে আফগানরা।

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত