হামাসের মর্টার হামলায় ইজরায়েলি ২ সেনা নিহত

Share:

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরায়েলি দখলদার বাহিনী (আইওএফ) শুক্রবার(২১শে জুন)জানিয়েছে যে, গাজা শহরে হামাসের মর্টার হামলায় দুই ইজরায়েলি সেনা নিহত হয়েছেন। নিহত ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনারা হলেন সার্জেন্ট ফার্স্ট ক্লাস ওমর স্মাগদা, বয়স ২৫। তিনি গানোত হাদার এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আলেক্সান্দ্রোনি ব্রিগেডের ৯ হাজার ২০৩তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। অপর এক সেনা সার্জেন্ট ফার্স্ট ক্লাস সাদিয়া ইয়াকভ দেরাই, বয়স ২৭ বছর। তেল আবিবের বাসিন্দা ছিলেন তিনি। তিনিও একই ব্রিগেড ও ব্যাটালিয়নের সদস্য। আলেক্সান্দ্রোনি ব্রিগেডের আরও তিন সেনা এই হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন। জানা গেছে গাজায় চলমান যুদ্ধে এখনও পর্যন্ত নিহত ইজরায়েলি সেনার সংখ্যা ৩১৪।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের ইজরায়েলি ভূখণ্ডে আক্রমণ করে, এতে এক হাজার ১৭০ জন ইজরায়েলি নিহত হয়েছিল। এরপর থেকে প্রতিশোধ হিসেবে গাজার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্বিচার বিমানহামলা শুরু করে ইজরায়েল। পরবর্তীতে স্থলবাহিনীও এতে যোগ দেয়। গত ৮ মাসে ফিলিস্তিনি নিহতের সংখ্যা অন্তত ৩৭ হাজার ৪০০। আহতের সংখ্যা অন্তত ৮৫ হাজার অন্তত ৬৫৩। নিহত এবং আহতদের বেশিরভাগই নারী ও শিশু। হামাসের পক্ষ থেকে  যুদ্ধবিরতির প্রস্তাব স্পষ্ট হলেও  এখনও এই নিয়ে কোন আগ্রহ দেখায় নি ইজরায়েল। 

গাজায় শিশুদের শোচনীয় অবস্থা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানিয়েছিল চিকিৎসার এবং পুষ্টির অভাবে প্রাণসংশয় রয়েছে ৮০০০ শিশুর। এদের সকলেরই বয়স পাঁচ বছর বা তার কম। জাতিসংঘ আগেই জানিয়েছিল গাজায় এখন সুস্থ, স্বাভাবিক ওজনের শিশু জন্ম নিচ্ছে না। হু হু করে বাড়ছে নবজাতকের মৃত্যু। গাজার চিকিৎসকেরা জানাচ্ছেন, এসব মৃত্যুর পেছনে রয়েছে অপুষ্টি, জলশূন্যতা, এবং স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতা।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি