৬২৮ বছরের পুরনো মাহেশের জগন্নাথের রথযাত্রার রেকর্ড পরিমান পুণ্যার্থীর ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি,মাহেশ ও তমলুক: ৬২৮ বছরের মাহেশের রথযাত্রা হবে এবার সকাল থেকে । রথযাত্রা হবে ৭ ই জুলাই । শনিবার স্নানযাত্রায় দিনভর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে স্নানমঞ্চে রাখা হবে অগনিত ভক্তদের দর্শনের জন্য । অন্যান্য বছর স্নানের পরেই তিন বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয় । এ বার ‘মোক্ষ যোগ’ থাকায় দিনভর তিন বিগ্রহকে স্নানমঞ্চেই রাখা হয়েছে । এর আগে স্নানযাত্রায়(Sananyatra) ‘মোক্ষ যোগ’ ছিল ১৯৭৭ সালে, অর্থাৎ, ৪৭ বছর আগে। সে বার দেবতাদের স্নান শুরু করা হয়েছিল সকাল পৌনে ছ’টায় । এ বার, স্নান শুরু হয়েছে সকাল ৬টা ২০ মিনিটে।

জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে মন্দির সংলগ্ন স্নানপিড়ি মাঠে স্নানমঞ্চে নিয়ে গিয়ে ২৮ ঘড়া গঙ্গাজল এবং দেড় মণ দুধ দিয়ে স্নান করানো হয় । বিশ্বাস ওই পরিমাণ দুধ-গঙ্গাজলে স্নান করে তিন দেবতার জ্বর আসে । অন্যান্যবার তাই তিন স্নানের পর তিন বিগ্রহকে মন্দিরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। কবিরাজ এনে মন্দির বন্ধ রেখে সেবা-শুশ্রূষার পরে তাঁরা সুস্থ হন। যদিও, মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বার স্নানযাত্রার ‘মোক্ষ যোগ’ রয়েছে। সেই কারণেই জগন্নাথ -বলরাম -সুভদ্রাকে দিনভর স্নানমঞ্চেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শনিবার দিনভর পুজোর পাশাপাশি ভোগ নিবেদন হবে। সেইমতো স্নানমঞ্চে এবং মাঠে সাজোসাজো রব । অন্যদিকে,তমলুকের(Tamluk) ৫০০ বছর পুরোনো গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে পালিত হল স্নান যাত্রার অনুষ্ঠান।

তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে সারম্বরে পালিত হল স্নান যাত্রা অনুষ্ঠান। কথিত আছে গৌরাঙ্গ মহাপ্রভু এই মন্দিরে এসেছিলেন।এই মন্দিরে জগন্নাথ দেব দারকব্রহ্ম রূপে প্রতিষ্ঠিত শনিবার সকাল থেকে পুজো শুরু হয়, পঞ্চামৃত স্নান, এবং সপ্ত তীর্থর জল দিয়ে স্নানের পরে জগন্নাথ গজানন বেশ ধারণ করে,এর পরে ৫৬ ভোগ দিয়ে স্নান যাত্রার পরিসমাপ্তি হয় বলে জানান মহাপ্রভু মন্দিরের সেবাইত।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন