মায়াপুরের রাজাপুর মন্দিরে মহা সমারোহে পালিত জগন্নাথের স্নানযাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া ও জলপাইগুড়ি: নদিয়ায় মায়াপুরের রাজাপুর মন্দিরে মহা সমারোহে পালিত জগন্নাথ, বলরাম, সুভদ্রার স্নানযাত্রা। শনিবার উৎসবে সকাল থেকেই ভক্তবৃন্দদের ঢল ছিল।মায়াপুরের(Mayapur) রাজাপুর মন্দিরে মহা সমারোহে পালিত হল জগন্নাথ, বলরাম, সুভদ্রার স্নানযাত্রা উৎসব । এই উপলক্ষে মঙ্গলবার ভক্তদের আগমন ছিল চোখে পড়ার মতো । বলা যেতে পারে, নদিয়া জেলার মায়াপুরের সবথেকে বড় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা উৎসব । এই স্নানযাত্রা উৎসবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহকে ডাবের জল, গঙ্গা জল, দুধ ও দই দিয়ে স্নান করানো হয় ভক্তি সহকারে । অসংখ্য ভক্তের সমাগম ছিল আজ মায়াপুর রাজাপুর জগন্নাথ দেবের মন্দিরে ।

কথিত আছে, এই স্নানযাত্রার পরেই জগন্নাথদেব জ্বরাক্রান্ত হন। এবং পুনরায় রথযাত্রার দিন তিনি স্বমহিমায় আবির্ভূত হবেন । মায়াপুরের শাখা রাজাপুর জগন্নাথ দেবের মন্দির থেকে সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর আগমন ঘটে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ইসকন(Iskon) চন্দ্রোদয় মন্দিরে । এদিকে,জলপাইগুড়িতে জমজমাট রথযাত্রার প্রস্তুতি।শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা।রথ যাত্রার প্রস্তুতি শুরু হয় জলপাইগুড়ি গৌড়ীয় মঠে। শনিবার পুণ্য স্নান তিথি।সেই উপলক্ষে রথযাত্রা প্রস্তুতি তুঙ্গে ছিল। পূর্ণ স্নানের পর ১৫ দিন জগন্নাথ দেব শয়নে থাকেন। বিশ্রামে থাকেন শ্রী শ্রী জগন্নাথ দেব। তারপর ৬ ই জুলাই পন্ডিচা মন্দির মার্জজন।

প্রতিবছরের ন্যায় এবারও জলপাইগুড়ি (Jalpaiguri)শ্রী জগন্নাথ মন্দির ওল্ড পুলিশ লাইন ৭ই জুলাই জলপাইগুড়ি শহরের যোগমায়া কালীবাড়িতে ওখানে পন্ডিচা মন্দির রূপে জগন্নাথ দেব সেখানেই সাতদিন বিরাজিত থাকবেন। আগামী ৬ জুলাই পন্ডিচা মন্দির মার্জজন এবং ৭ই জুলাই রথযাত্রা। এবং ১৫ ই জুলাই জগন্নাথ দেবের পুনরথযাত্রা। ১৫ ই জুলাই গৌড়ীয় মাঠেই আগমন করবেন জগন্নাথ দেব। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে আজ স্নানযাত্রার মধ্য দিয়ে। শনিবার সকাল থেকেই পুজো অর্চনার মধ্য দিয়ে মন্দির চত্বরে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। ইতিমধ্যেই রথ সংস্কার কার্য শুরু হয়েছে। রথযাত্রা উপলক্ষে পুলিশ প্রশাসন সহ সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এবারও বহু ভক্ত সমাগম হবে এমনটাই আশা করছেন জলপাইগুড়ি গৌড়ীয় মঠের অধ্যক্ষ পুন্ডরীক দাস।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি