Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

NTA-র পরীক্ষায় স্বচ্ছতায় আনতে বিশেষজ্ঞ কমিটি গঠন কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট পরীক্ষা নিয়ে কেলেঙ্কারি ঘিরে উত্তাল গোটা দেশ। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস-সহ মেধা তালিকা তৈরিতে দুর্নীতির অভিযোগে যথেষ্টই অস্বস্তিতে মোদি সরকার। আর সেই অস্বস্তি কাটাতে কড়া পদক্ষেপ নিল শিক্ষা মন্ত্রক। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) পরীক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে এবং পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। কমিটির শীর্ষে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস রাধাকৃষ্ণন।

শনিবার শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিশেষজ্ঞ কমিটিতে ইসরোর প্রাক্তন চেয়ারম্যানের পাশাপাশি থাকবেন দিল্লি এইমসের প্রাক্তন অধিকর্তা রণদীপ গুলেরিয়া, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বি জে রাও, আইআইটি মাদ্রাজের অধ্যাপক কে রামমূর্তি। এছাড়াও রয়েছেন পঙ্কজ বনশল, আইআইটি দিল্লির ডিন অফ স্টুডেন্টস আদিত্য মিত্তল, শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সোয়াল। কীভাবে পরীক্ষা পদ্ধতিতে আরও স্বচ্ছতা রাখা যায় তা নিয়ে দুই মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।  

অন্যদিকে নিটের প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে শুক্রবার রাতে দেওঘর থেকে মূল সন্দেহভাজন সিকন্দর যাদবেন্দ্র-সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। দেওঘর পুলিশ জানিয়েছে, যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের জেরা করার জন্য পটনায় নিয়ে যাওয়া হয়েছে। শনিবার গ্রেফতার করা হয়েছে, প্রশ্নপত্রের প্রিন্ট আউট বের করে মোটা টাকায় পরীক্ষার্থীদের কাছে বিক্রি করা পিন্টুকেও। নিট কেলেঙ্কারিতে এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ১৯। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রকের কাছে বিহার পুলিশের আর্থিক অপরাধ শাখার তরফে প্রাথমিক রিপোর্ট দায়ের করা হয়েছে। ওই প্রাথমিক রিপোর্টে প্রশ্নপত্র ফাঁসের পিছনে জালিয়াত চক্র কীভাবে কাজ করেছে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা হয়েছে। পরীক্ষার্থীদের কাছেও প্রশ্নপত্র বিক্রিতে পোস্ট ডেটেড চেকে লেনদেন চালানো হয়েছে বলেও জানানো হয়েছে।  

সোনা-রুপোর বাজারে বড় ধস! এক ধাক্কায় কতটা কমল দাম? জানুন আপডেট

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?