চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘যুদ্ধ বন্ধ হবে না’ হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই শেষ হলেও গাজায় যুদ্ধ বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।রবিবার(২৩ই জুন)ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎাকরে জানিয়েছেন, দক্ষিণ গাজার রাফা শহরে হামাসের বিরুদ্ধে ইজরায়েলি সেনাবাহিনীরা পুরো দমে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তবে এই লড়াই প্রায় শেষের মুখে। এতদিন ধরে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছিল সেনাবাহিনীরা, এবার যুদ্ধের চরম পর্যায় এতদিনে শেষ হতে চলেছে। এই বিষয়ে তিনি আরও খোলসা করে জানিয়েছেন যে, যুদ্ধ শেষ হবে না। তবে এই যুদ্ধের তীব্রতা (চরম পর্যায়) শেষ হতে চলেছে। কেউ যদি ভাবে যুদ্ধ শেষ হবে তাহলে তা ভুল ধারণা।

সাক্ষাৎকারে তিনি আরও জানান যে, গাজায় এখনও আটক সব বন্দীকে মুক্তির ব্যবস্থা করা না হলেও কয়েকজনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তিনি ‘আংশিক’ চুক্তি করতে প্রস্তুত। তিনি জানিয়েছেন,  গাজায় যুদ্ধ বন্ধ করবেন না এবং এই ধরনের কোন চুক্তিতে তিনি রাজী হবেন না। তিনি ইঙ্গিত দিয়েছেন গাজায় বন্দি ইজরায়েলিদের ফিরিয়ে আনার জন্য যুদ্ধ বন্ধ নিয়ে আংশিক চুক্তি করলেও পূর্ণ চুক্তি করবেন না। নেতানিয়াহু আরও জানিয়েছিলেন, তাঁর লক্ষ্য হল গাজায় বন্দীদের ফিরিয়ে আনা এবং হামাসকে উৎখাত করা।

উল্লেখ্য,  গাজা এখন মৃত্যুপুরী। টানা ৮ মাস হয়ে গেছে, ইজরায়েলের নারকীয় হত্যাকান্ড এখনও বন্ধ হয় নি। ইজরায়েলের আক্রমন থেকে রেহাই পায় নি ছোট্ট ছোট্ট শিশু ও নারীরা। স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির, গির্জা, মসজিদও হামলা চালিয়েছে ইজরায়েল।এখনও পর্যন্ত এই হত্যাকান্ড বন্ধ রাখে নি ইজরায়েল। বারবার সতর্ক করেছে বিভিন্ন মানবাধিকরা সংগঠনগুলি। গাজায় মানবাধিকার পরিস্থিতি নবজাতক শিশু ও মায়েদের জন্য ‘দুঃস্বপ্ন’ বলে আখ্যা দিয়েছিল জাতিসংঘ।

Published by:

Share Link:

More Releted News:

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ